ভারতের মুম্বাইয়ের পাইধোনি এলাকায় বিরিয়ানি ও তরমুজ খাওয়ার পর বিষক্রিয়ায় (ফুড পয়জনিং) একই পরিবারের চার সদস্যের মৃত্যু হয়েছে। আজ সোমবার মুম্বাই পুলিশ এই তথ্য নিশ্চিত করেছে। নিহত ব্যক্তিদের মধ্যে রয়েছে স্বামী, স্ত্রী ও তাঁদের দুই কিশোরী মেয়ে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি পুলিশের বরাতে জানায়, গত শনিবার (২৫ এপ্রিল) রাতে এ ঘটনার সূত্রপাত হয়। ওই দিন রাত সাড়ে ১০টার দিকে নিকটাত্মীয়সহ পরিবারের মোট ৯ জন সদস্য একসঙ্গে রাতের খাবার খায়। খাওয়া শেষে আত্মীয়রা নিজ নিজ বাড়িতে ফিরে যান। এরপর দিবাগত রাত ১টা থেকে দেড়টার দিকে পরিবারের ওই চার সদস্য তরমুজ খেয়েছিলেন।
পরদিন গতকাল রোববার (২৬ এপ্রিল) সকাল সাড়ে ৫টা থেকে ৬টার মধ্যে চারজনই গুরুতর অসুস্থ হয়ে পড়ে। তাদের প্রচণ্ড বমি ও পাতলা পায়খানা শুরু হয়। প্রথমে পারিবারিক চিকিৎসকের মাধ্যমে তাদের প্রাথমিক সেবা দেওয়া হলেও অবস্থার অবনতি হলে দ্রুত মুম্বাইয়ের জেজে হাসপাতালে স্থানান্তর করা হয়।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টা ১৫ মিনিটে ছোট মেয়ে জয়নাব (১৩) মারা যায়। ওই দিন রাত সাড়ে ১০টার দিকে বাবা আবদুল্লাহ ডোকাদিয়া (৪০) শেষ নিশ্বাস ত্যাগ করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় মা নাসরিন ডোকাদিয়া (৩৫) ও বড় মেয়ে আয়েশাও (১৬) মারা যায়।
ইতিমধ্যে মরদেহগুলোর ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়ার জন্য হিস্টোপ্যাথলজিক্যাল রিপোর্টের অপেক্ষা করছে পুলিশ। এ ঘটনায় জেজে মার্গ থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে পরিবারের এক সদস্য জানিয়েছেন, রাতে তরমুজ খাওয়ার আগে তাঁরা বিরিয়ানি খেয়েছিলেন। ঠিক কোন খাবার থেকে বিষক্রিয়া হয়েছে, তা উদ্ঘাটনে তদন্ত চলছে।
এদিকে, একই ধরনের আরেকটি ঘটনায় ঝাড়খন্ডের গিরিডি জেলায় রাস্তার ধারের এক হকারের কাছ থেকে গোলগাপ্পা ও চটপটি খেয়ে সাত বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ১৮ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গতকাল মুফাসসিল থানা এলাকার বাজতো গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ বিষয়টি তদন্ত করছে।
সাধারণত দূষিত খাবার বা পানি গ্রহণের ফলে এ ধরনের বিষক্রিয়া হয়ে থাকে। এর প্রধান উপসর্গগুলোর মধ্যে রয়েছে ডায়রিয়া, বমি, বমি বমি ভাব ও পেটে ব্যথা। এ ঘটনার পরিপ্রেক্ষিতে সাধারণ মানুষকে খাদ্যের পরিচ্ছন্নতা ও নিরাপত্তার বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান তাঁকে জানিয়েছে যে তারা এখন ‘ধ্বংসের অবস্থায়’ রয়েছে এবং নেতৃত্বের সংকট কাটিয়ে ওঠার চেষ্টা করছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এই মন্তব্য করেন ট্রাম্প। তবে ইরান ঠিক কীভাবে এই বার্তা দিয়েছে, সে বিষয়ে...
৩২ মিনিট আগে
দুবাইয়ে রক্ষণাবেক্ষণ শেষে প্রায় ৫০ কোটি ডলারের বেশি মূল্যের বহুতল ওই প্রমোদতরি গত শনিবার হরমুজ প্রণালি অতিক্রম করতে সক্ষম হয়। ফেব্রুয়ারির পর থেকে যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনার কারণে কৌশলগত এই নৌপথে চলাচল কঠোরভাবে সীমিত। এই অবস্থায় রুশ প্রমোদতরিটি কীভাবে হরমুজ পাড়ি দিল, তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।
১ ঘণ্টা আগে
প্রায় ছয় দশকের সদস্যপদ শেষে তেল উৎপাদনকারী দেশগুলোর জোট ওপেক (OPEC) ও ওপেক+ (OPEC+) থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। দেশটির সরকার জানিয়েছে, এই সিদ্ধান্ত তাদের ‘দীর্ঘমেয়াদি কৌশলগত ও অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি এবং পরিবর্তিত জ্বালানি কাঠামো’র সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
৪ ঘণ্টা আগে
বিশ্বকাপ ফুটবলে জাপান শুধু মাঠের খেলাতেই নয়, দর্শক হিসেবেও এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে। স্টেডিয়ামে ম্যাচ শেষে যেখানে অধিকাংশ দেশের সমর্থকদের রেখে যাওয়া খাবারের প্যাকেট, প্লাস্টিক বোতল আর ময়লার স্তূপ দেখা যায়, সেখানে জাপানি সমর্থকেরা উল্টো দৃশ্য উপহার দেন।
৪ ঘণ্টা আগে