
ভিনিসিয়ুস জুনিয়রের সঙ্গে বর্ণবাদী আচরণের অভিযোগে শাস্তি পাবেন জিয়ানলুকা প্রেসতিয়ান্নি, সেটা একরকম নিশ্চিতই ছিল। কেবল দেখার বাকি ছিল কেমন শাস্তি পান বেনফিকার এই আর্জেন্টাইন ফুটবলার। এবার এল আনুষ্ঠানিক ঘোষণা।
প্রেসতিয়ান্নিকে ছয় ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (উয়েফা)। ঘটনাটি ঘটে গত ১৭ ফেব্রুয়ারি; লিসবনে চ্যাম্পিয়নস লিগের নকআউট প্লে-অফে রিয়াল মাদ্রিদ ও বেনফিকার ম্যাচে। ভিনিসিয়ুস অভিযোগ করেন, প্রেসতিয়ান্নি তাঁকে বর্ণবাদী গালি দিয়ে অপমান করেছেন। তবে তদন্ত শেষে উয়েফা জানায়, প্রেসতিয়ান্নির মন্তব্যটি বর্ণবাদী নয়, বরং সমকামীবিদ্বেষী (হোমোফোবিক) ছিল।
শাস্তির অংশ হিসেবে ছয় ম্যাচ নিষেধাজ্ঞার মধ্যে তিন ম্যাচ দুই বছরের জন্য স্থগিত রাখা হয়েছে। এ ছাড়া ফেব্রুয়ারিতে প্রেসতিয়ান্নি যে এক ম্যাচের প্রাথমিক নিষেধাজ্ঞা ভোগ করেছেন, সেটাও এই শাস্তির অন্তর্ভুক্ত। ফলে নতুন করে তাঁকে কার্যত আরও দুই ম্যাচ নিষিদ্ধ থাকতে হবে, যদি না স্থগিত শাস্তি কার্যকর হয়।
অভিযোগের ভিত্তিতে উয়েফা একটি নৈতিকতা ও শৃঙ্খলা তদন্তকারী নিয়োগ করে। এর প্রতিবেদনের ওপর ভিত্তি করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্ণবাদী অভিযোগের পর প্রেসতিয়ান্নি তা অস্বীকার করেন। বরং সমকামীবিদ্বেষী শব্দ ব্যবহার করেছিলেন বলে জানান তিনি। আলোচিত ম্যাচটিতে ১-০ গোলের জয় নিয়ে ফেরে রিয়াল। ৫০তম মিনিটে সফরকারীদের হয়ে ব্যবধান গড়ে দেন ভিনিসিয়ুস। গোলের পর কর্নার ফ্ল্যাগের সামনে নিজস্ব ভঙ্গিতে নেচে উদ্যাপন করেন এই ব্রাজিলিয়ান ফুটবলার।
অস্বাভাবিক উদ্যাপনের কারণে হলুদ কার্ড দেখান রেফারি। ভিনিসিয়ুসের এমন উদ্যাপন ভালো লাগেনি বেনফিকার খেলোয়াড়দের। তারপরই ভিনিসিয়ুসকে নিয়ে বিতর্কিত মন্তব্যটি করে বসেন প্রেসতিয়ান্নি। এটা শুনে ভিনিসিয়ুসের সঙ্গে উত্তেজিত হয়ে পড়েন রিয়ালের খেলোয়াড়েরা। এ ঘটনায় মাঠ ছেড়ে বেরিয়ে যান ভিনিসিয়ুস; এমনকি পুনরায় খেলায় ফিরতে অস্বীকৃতি জানান। এতে প্রায় ১০ মিনিট খেলা বন্ধ থাকে।
শাস্তি প্রসঙ্গে উয়েফার বিবৃতিতে বলা হয়েছে, উয়েফা এথিকস ও ডিসিপ্লিনারি পরিদর্শকের তদন্ত শেষে বৈষম্যমূলক আচরণের দায়ে জিয়ানলুকা প্রেসতিয়ান্নির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। বৈষম্যমূলক আচরণের জন্য উয়েফার ক্লাব অথবা জাতীয় দলের মোট ছয়টি ম্যাচের জন্য তাঁকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তিনি যেসব ম্যাচে খেলতে উপযুক্ত, সেগুলোর ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা বিবেচ্য।

কোকেন ব্যবহারের দায়ে কাউন্টি ক্রিকেট থেকে দুই বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন ডগ ব্রেসওয়েল। দ্বিতীয়বারের মতো ডোপ টেস্টে পজিটিভ হওয়ায় শাস্তির মুখে পড়লেন নিউজিল্যান্ডের হয়ে ২৮টি টেস্ট খেলা এই পেসার। গত ডিসেম্বরেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছেন তিনি।
৫ ঘণ্টা আগে
ওয়ানডে সিরিজ শেষে আপাতত তিন দিনের বিরতি। এরপর ফের শুরু হবে ব্যাট-বলের লড়াই। ২৭ এপ্রিল থেকে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি খেলতে নামবে বাংলাদেশ। তার আগে লিটন দাস, তানজিদ হাসান তামিমদের দারুণ এক খুশির খবর দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
৭ ঘণ্টা আগে
প্রথম ম্যাচ জিতেও ওয়ানডে সিরিজ নিজেদের করে নিতে পারেনি নিউজিল্যান্ড; হেরে গেছে ২-১ ব্যবধানে। ওয়ানডে শেষে এবারে টি-টোয়েন্টির পালা। আগামী ২৭ এপ্রিল সংক্ষিপ্ত ওভারের সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে নিউজিল্যান্ড। তার আগে দলে পরিবর্তন আনল সফরকারীরা।
৭ ঘণ্টা আগে
আগামী আগস্টে অনুষ্ঠেয় এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের বাছাইপর্বকে সামনে রেখে এই দুই খেলোয়াড়কে ক্যাম্পে ডাকার পরিকল্পনা করছে বাফুফে। অ্যাডামের পাসপোর্টের কাজ এখনো বাকি আছে। নিজের ফেসবুক পেজে ফাহাদ করিম বলেন, ‘অ্যাডামের ভিডিও ফুটেজ এবং ওর বায়োডাটা আমি আমাদের টেকনিক্যাল টিমকে দিয়েছি এবং তারা খুবই মুগ্ধ
৭ ঘণ্টা আগে