
ঢাকার সাভারে প্রায় দেড় কেজি হেরোইনসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সদস্যরা (র্যাব-৪)। সোমবার গভীর রাতে পৌর এলাকার পশ্চিম রাজাশন মহল্লা থেকে এই হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া হেরোইনের মূল্য ১ কোটি ২৪ লাখ ৫০ হাজার টাকা বলে র্যাব এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
র্যাব জানায়, সোমবার রাতে পশ্চিম রাজাশন মহল্লার বিরুলিয়া রোডের আমতলা পালোয়ানপাড়া শামীমের ব্যাটারিচালিত অটোরিকশার গ্যারেজের সামনের রাস্তায় এক ব্যক্তি হেরোইন নিয়ে অবস্থান করছেন, এমন খবর পেয়ে র্যাব-৪ সিপিসি-২ নবীনগর ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহীনুর কবির এবং স্কোয়াড কমান্ডার মো. হালিউজ্জামানের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে ১ কেজি ২৪৫ গ্রাম হেরোইনসহ হৃদয় হোসেন (২৭) নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে। আজ মঙ্গলবার তাঁকে সাভার থানায় হস্তান্তর করে র্যাবের পক্ষ থেকে মাদক আইনে মামলা দেওয়া হয়।
হৃদয় সাভার পৌর এলাকার দেওগাঁও মহল্লার মতিউর রহমানের ছেলে।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়, হৃদয় এলাকার চিহ্নিত মাদক কারবারি। তিনি দীর্ঘদিন ধরে সাভারসহ দেশের বিভিন্ন এলাকায় মাদকের কারবার করছিলেন।
সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান আলী বলেন, হৃদয়কে হেরোইনসহ থানায় হস্তান্তর করা হয়েছে। থানায় হস্তান্তরের পর তাঁর বিরুদ্ধে মামলা করে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ আদালতে পাঠানো হয়েছে।

রোগী আসছেন ডাক্তার দেখিয়ে ওষুধ নিতে, আর অপেক্ষার ফাঁকে ডুবে যাচ্ছেন বইয়ের পাতায়—একই ছাদের নিচে চিকিৎসা আর জ্ঞানচর্চার এমন অনন্য সমন্বয় গড়ে উঠেছে ‘ফার্মেসি পাঠাগার’। সাহিত্য খরার এই সময়ে গ্রামাঞ্চলে চিকিৎসাসেবার পাশাপাশি বই পড়ার সুযোগ সৃষ্টি করে স্থানীয় মহলে ব্যাপক সাড়া ফেলেছেন নরসিংদীর রায়পুরার...
১ ঘণ্টা আগে
কুষ্টিয়ায় অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ করে দিয়েছেন পরিবহনশ্রমিকেরা। আজ শুক্রবার (১৭ এপ্রিল) ভোর ৫টা থেকে অভ্যন্তরীণ সব রুটে কুষ্টিয়ার মালিক গ্রুপ ও মালিক সমিতির যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রাখা হয়েছে।
১ ঘণ্টা আগে
গাজীপুরের শ্রীপুরে কালবৈশাখী ও শিলাবৃষ্টিতে এক হাজার কৃষকের ৩০০ হেক্টর জমির বোরো ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত জমির ধানের পরিমাণ প্রায় ১ হাজার ৮০০ টন। গতকাল বৃহস্পতিবার বিকেলে আধা ঘণ্টার এই প্রচণ্ড ঝড়ে প্রায় ৪০০ বসতবাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। উড়ে গেছে ৪০টি পরিবারের মাথা গোঁজার ঠাঁই।
১ ঘণ্টা আগে
আজ শুক্রবার (১৭ এপ্রিল) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল। এর আগে গতকাল বৃহস্পতিবার সারা দিন জেলা শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
২ ঘণ্টা আগে