কিশোরগঞ্জের নিকলীতে মো. শরীফ (২৬) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকালে উপজেলার সিংপুর ইউনিয়নের কাশিপুর গ্রামে শ্বশুর বাড়ির বসতঘর থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
মৃত মো. শরীফ জেলার করিমগঞ্জ উপজেলার কিরাটন ইউনিয়নের গাঙ্গপাড় গ্রামের মো. মতি মিয়ার ছেলে।
জানা যায়, কাশিপুর গ্রামের কাজল মিয়ার মেয়ে সুবর্ণা আক্তারের সঙ্গে চার বছর আগে বিয়ে হয় শরীফ মিয়ার। তাঁদের দাম্পত্য জীবনে এক ছেলে ও গর্ভজাত সন্তান রয়েছে। গত বৃহস্পতিবার শরীফ মিয়া তাঁর স্ত্রীর বড় ভাই মো. তাকবীরের বিয়ের দাওয়াতে সপরিবারে শ্বশুর বাড়িতে এসেছিলেন।
রোববার রাতে স্ত্রী সন্তান নিয়ে বসতঘরে ঘুমাতে যান শরীফ মিয়া। রাতের কোনো এক সময় শরীফ মিয়ার প্যান্টে ব্যবহৃত বেল্ট দিয়ে ঘরের আড়ার সঙ্গে আত্মহত্যা করেন। সোমবার ভোরবেলায় স্ত্রী সুবর্ণা আক্তার তাঁর স্বামীকে ফাঁসিতে ঝুলতে দেখে পরিবারের লোকজনকে জানান। পরে নিকলী থানা-পুলিশ খবর পেয়ে শরীফ মিয়ার মরদেহ উদ্ধার করে নিকলী থানায় নিয়ে আসেন।
মৃত শরীফ মিয়ার বাবা মো. মতি মিয়া জানান, তাঁর ছেলের বিয়ের সময় সুবর্ণার বাবা উপহার হিসেবে ঘর সাজানোর জিনিসপত্র দিয়েছিলেন। এসব জিনিস নিয়ে শরীফ মিয়া ও সুবর্ণা আক্তারের মধ্যে প্রায় সময়ই পারিবারিক কলহ লেগে থাকত।
নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনসুর আলী আরিফ জানান, মৃতের মরদেহ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানান তিনি।

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার যাত্রাবাড়ী থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
১৫ দিন আগে
খুলনায় শীর্ষ সন্ত্রাসী পলাশ বাহিনীর সদস্য সন্দেহে রাসেল (২৯) নামের এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। নগরীর লবণচরা থানার সাচিবুনিয়া রেললাইনের নির্জন একটি স্থানে গতকাল সোমবার রাত ৮টার দিকে ঘটনাটি ঘটেছে। আহত যুবক খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
১৫ দিন আগে
অনলাইন জুয়ার মাধ্যমে প্রতারণামূলকভাবে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করে তা পাচার করার অভিযোগে গ্রেপ্তার ৬ চীনা নাগরিকসহ আটজনকে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদ রিমান্ডে নেওয়ার এ আদেশ দেন।
১৪ মে ২০২৬
বিদেশে অর্থ পাচার রোধে সরকারের নানা পদক্ষেপের মধ্যেও অনলাইন জুয়া ও সাইবার প্রতারণার মাধ্যমে দেশি-বিদেশি চক্র সহজেই অর্থ পাচার করছে বলে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
১৪ মে ২০২৬