Ajker Patrika

ঢাকা-৪ আসনের ৭৫ ভাগ গ্রাহক গ্যাস পাচ্ছে না: এমপি জয়নুল আবেদীন

শ্যামপুর-কদমতলী (প্রতিনিধি) ঢাকা 
ঢাকা-৪ আসনের ৭৫ ভাগ গ্রাহক গ্যাস পাচ্ছে না: এমপি জয়নুল আবেদীন
ঢাকা ৪ আসনে একটি শিক্ষাপ্রতিষ্ঠানের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এমপি সৈয়দ জয়নুল আবেদীন। ছবি: আজকের পত্রিকা

‎‎ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীন নিজ আসনের সংকট তুলে ধরে বলেছেন, ঢাকা-৪ আসন এলাকার ৭৫ ভাগ গ্রাহকের বাসায় গ্যাস সরবরাহ নেই। দীর্ঘ প্রায় ৩ বছর যাবৎ এ সংকট বিরাজ করছে। ফলে বাসিন্দাদের খাওয়া-দাওয়ায় চরম ভোগান্তি হচ্ছে।

আজ ‎শনিবার রাজধানীর কদমতলীর জনতাবাগে এক শিক্ষাপ্রতিষ্ঠানের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

‎এলাকার সমস্যা তুলে ধরে এমপি আরও বলেন, এই এলাকার মানুষ নানা সুযোগ–সুবিধা থেকে বঞ্চিত। রাস্তা ও ড্রেনেজ ব্যবস্থা নাজেহাল। ৯টি ওয়ার্ডের মধ্যে খেলার মাঠ নেই, কমিউনিটি সেন্টার নেই, চিকিৎসা সেবার জন্য কোনো হাসপাতাল নেই নিজ দায়িত্ব ও পদক্ষেপ তুলে ধরে সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীন বলেন, এ আসনের মানুষ তাদের আমানত ভোটের মাধ্যমে আমাকে জাতীয় সংসদে পাঠিয়েছেন। আমি নির্বাচিত হওয়ার পর বাসিন্দাদের সমস্যাদি সমাধানের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছি। এ এলাকায় একটি মিনি স্টেডিয়াম স্থাপনের জন্য যুব ও ক্রীড়ামন্ত্রীর সঙ্গে কথা বলেছি। তা ছাড়া গ্যাস সংকট নিরসনের জন্যও চেষ্টা চলছে। ‎

অনুষ্ঠানে ‎‎ব্ল্যাক স্টোন ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ মো. আলাউদ্দিন আল আজাদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন—আব্দুর রহিম জীবন, আব্দুল আলীম খান, এলাকার গণ্যমান্য ব্যক্তি, অভিভাবক ও শিক্ষার্থীরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

যুক্তরাষ্ট্রে দুই বাংলাদেশি শিক্ষার্থী খুন: মিথ্যা জবানবন্দি দিয়ে ধরা খেল খুনি, প্রকাশ্যে রোমহর্ষক তথ্য

ময়মনসিংহ মহানগর পুলিশ গঠনসহ ৭ দাবি পুলিশের

গুলির শব্দ শুনে ট্রাম্পকে রেখেই আত্মরক্ষার পথ বেছে নেন মেলানিয়া

‘স্বামী আমাকে না রাখলেও সমস্যা নেই, সন্তানকে ফেলব না’

৩ দিনের মধ্যে বিস্ফোরিত হতে পারে ইরানের তেল অবকাঠামো: ট্রাম্প

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত