
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) সাবেক প্রধান মোহাম্মদ হারুন অর রশীদসহ দুজনের আয়কর নথির জব্দের নির্দেশ দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এই নির্দেশ দেন।
অন্য যার আয়কর নথি জব্দের নির্দেশ দেওয়া হয়েছে তিনি হলেন হারুনের অন্যতম সহযোগী প্রেসিডেন্ট রিসোর্ট অ্যান্ড এগ্রো লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এ বি এম শাহারিয়ার।
আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ নির্দেশ দেন।
অবৈধ সম্পদ অর্জন ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অপরাধে সহায়তার অভিযোগে দুদকের করা মামলার তদন্তের জন্য এসব নথি জব্দের আবেদন করা হয়।
দুদকের উপ-পরিচালক মুহাম্মদ জয়নাল আবেদীন এ আবেদন করেন। আবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট রিসোর্ট অ্যান্ড এগ্রো লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এ বি এম শাহারিয়ারের বিরুদ্ধে ১২ কোটি ৯৬ লাখ ৮৭ হাজার ৬০৪ টাকা মূল্যের জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা হয়েছে। ডিবির সাবেক প্রধান হারুন অর রশীদ পুলিশের গুরুত্বপূর্ণ পদে থেকে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ওই অপরাধে সহায়তা করেছেন বলে উল্লেখ করা হয়।

চট্টগ্রাম নগরের পতেঙ্গায় পৃথক অভিযানে সাড়ে ১৪ হাজার লিটার জ্বালানি ও ৫ হাজার লিটার ভোজ্যতেল জব্দ করেছে কোস্ট গার্ড। গতকাল সোমবার (১৮ মে) দিবাগত রাতে নগরের পতেঙ্গা থানাধীন ভিআইপি রোড ও ইপিজেড থানাধীন আকমলআলী স্লুইচগেট-সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এসব তেল জব্দ করা হয়।
৩ মিনিট আগে
পবিত্র ঈদুল আজহা ও সাপ্তাহিক ছুটি উপলক্ষে লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর ও স্থল শুল্ক স্টেশনে টানা আট দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে এ সময় ইমিগ্রেশন চৌকি খোলা থাকবে এবং পাসপোর্টধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক থাকবে।
১৭ মিনিট আগে
গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের ওপর ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীদের হামলা, ক্যামেরা ভাঙচুর এবং লাঞ্ছনার প্রতিবাদে নানা কর্মসূচি ঘোষণা করেছেন স্থানীয় সাংবাদিকেরা
২১ মিনিট আগে
খুলনা খাদ্য পরিবহন (সড়ক পথ) ঠিকাদার সমিতির দখল নিতে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে শেখ হারুনুর রাশিদ (৬২) নামে এক ঠিকাদার গুলিবিদ্ধ হয়েছেন। আজ মঙ্গলবার দুপুর ১ টার দিকে নগরীর খানজাহান আলী রোডস্থ আল হেরা জামে মসজিদের তৃতীয় তলায় অফিস ভবনে ঘটনাটি ঘটে। আহত ঠিকাদার খালিশপুর থানার নয়াবাটি এলাকার বাসি
৪০ মিনিট আগে