
রাজধানীর খিলক্ষেতে নিখোঁজের এক দিন পর মাহাদি রহমান নামে সাড়ে তিন বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটি ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বুধবার (২৪ জুন) বিকেল ৫টার দিকে খিলক্ষেত থানার জামতলা এলাকার একটি ডোবা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, মঙ্গলবার সকাল ৯টার দিকে জামতলা এলাকার বাসা থেকে মাহাদি রহমান নিখোঁজ হয়। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে খিলক্ষেত থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। বুধবার বিকেলে স্থানীয় লোকজন জামতলা এলাকার বাকি বিল্লাহর বাড়ির পেছনে ইদ্রিস সরকারের একটি ডোবায় শিশুটির মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পরে খিলক্ষেত থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। এ সময় সিআইডির ক্রাইম সিন ইউনিটও ঘটনাস্থল পরিদর্শন করে।
নিহত মাহাদি রহমানের বাবা মিজানুর রহমান ও মা স্মৃতি সিদ্দিকা। তাঁদের গ্রামের বাড়ি বরগুনা জেলায়। বর্তমানে তাঁরা খিলক্ষেতের জামতলা এলাকায় বসবাস করেন।
খিলক্ষেত থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোহরাব আল হাসান আজকের পত্রিকাকে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পানিতে ডুবে শিশুটি মারা গেছে। তারপরও মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

মুন্সিগঞ্জের শ্রীনগরে মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গণপিটুনিতে শাহাদাত (২৭) নামের এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৫ জুন) ভোরে উপজেলার শ্যামসিদ্ধি এলাকায় এ ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে শ্যামসিদ্ধি-মত্তগ্রাম সড়কের পাশে হাত-পা বাঁধা অবস্থায় এক যুবকের মরদেহ পড়ে...
৩ মিনিট আগে
নওগাঁর সাপাহার সীমান্ত এলাকায় নারী, পুরুষ, শিশুসহ ৯ জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর (পুশ ইন) চেষ্টা করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির কড়া অবস্থানের কারণে শেষ পর্যন্ত তাঁদের ভারতে ফিরিয়ে নেওয়া হয়েছে।
৫ মিনিট আগে
যাত্রাবাড়ী থানা সূত্রে জানা যায়, বুধবার (২৪ জুন) যাত্রাবাড়ী থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে নিয়মিত ও পরোয়ানাভুক্ত মামলার আসামিসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত ১৯ জনকে গ্রেপ্তার করা হয়।
২৭ মিনিট আগে
মেহেরপুরের গাংনী উপজেলার সহড়াতলা সীমান্তে সাতজনকে ঠেলে পাঠানোর (পুশ ইন) চেষ্টা করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় গ্রামবাসীর প্রতিরোধে তাঁরা বাংলাদেশ ভূখণ্ডে প্রবেশ করতে পারেননি।
৪৪ মিনিট আগে