রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১ হাজার ৪৯২টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। অভিযানে মোট ৩০১টি গাড়ি ডাম্পিং ও ৩১৩টি গাড়ি রেকার করা হয়েছে।
ডিএমপি আজ বুধবার এ তথ্য জানিয়ে বলেছে, গতকাল মঙ্গলবার ডিএমপির ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করেছে।
ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্র বলেছে, অভিযানে ট্রাফিক-রমনা বিভাগে ৭৩টি মামলা, ট্রাফিক-লালবাগে ৯৫টি, ট্রাফিক-মতিঝিলে ১৫৬টি, ট্রাফিক-ওয়ারী বিভাগে ৪৮৪টি, ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১৪৭টি, ট্রাফিক-মিরপুর বিভাগে ১২০টি মামলা হয়েছে। এ ছাড়া উত্তরায় ২২০টি, গুলশান বিভাগে ১৯৭টি মামলা হয়েছে।
মামলাগুলোর মধ্যে বাস, ট্রাক, কাভার্ড ভ্যান, সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলসহ বিভিন্ন ধরনের যানবাহনের বিরুদ্ধে ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগ রয়েছে বলে জানিয়েছে ডিএমপি।

দীর্ঘ আইনি লড়াই শেষে এক বছর পর কুড়িগ্রাম সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশ ইন করা শিশুসহ চার ভারতীয় নাগরিককে অবশেষে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে নিজ দেশে ফিরিয়ে নিয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ বুধবার বিকেলে সোনামসজিদ স্থলবন্দর ইমিগ্রেশনে আনুষ্ঠানিকভাবে তাদের
১ সেকেন্ড আগে
মঙ্গলবার দুপুর ২টার দিকে জুলাই স্মৃতি জাদুঘর ক্রসিংয়ের সামনে পথচারী রাদিয়া ইসলামের কাছ থেকে একটি আইফোন ১৩ প্রো ম্যাক্স ছিনতাই করে পালানোর চেষ্টা করে দুই ব্যক্তি। ভুক্তভোগীর চিৎকার শুনে সেখানে দায়িত্ব পালনরত ট্রাফিক পুলিশ দ্রুত ধাওয়া করে মোবাইলসহ এক ছিনতাইকারীকে আটক করে।
১০ মিনিট আগে
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় মোটরসাইকেল-বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শের মোহাম্মদ (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। বুধবার (৮ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার নেকজান বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
১৯ মিনিট আগে
টানা চার দিনের বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কক্সবাজারের চকরিয়া ও মাতামুহুরী উপজেলার অন্তত ১২ হাজার পরিবার পানিবন্দী হয়েছে। ১৮ ইউনিয়নের মধ্যে ১৪টির নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। চিরিংগা সেতু পয়েন্টে বুধবার সন্ধ্যা ৬টায় নদীর পানি বিপৎসীমার ৪৭ সেন্টিমিটার নিচে ছিল।
৩৪ মিনিট আগে