
দীর্ঘ আইনি লড়াই শেষে এক বছর পর কুড়িগ্রাম সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশ ইন করা শিশুসহ চার নাগরিককে অবশেষে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে নিজ দেশে ফিরিয়ে নিয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
আজ বুধবার (৮ জুলাই) বিকেলে সোনামসজিদ স্থলবন্দর ইমিগ্রেশনে আনুষ্ঠানিকভাবে তাদের বিএসএফের কাছে হস্তান্তর করা হয়।
এ সময় রাজশাহীতে অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তা, সোনামসজিদ স্থলবন্দর ইমিগ্রেশন ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ফেরত যাওয়া চারজনের মধ্যে রয়েছে ইমাম শেখ, কুরবান শেখ, সুইটি বিবি ও দানেশ শেখ। তাদের সবার বাড়ি ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম জেলায়। দীর্ঘ এক বছর পর নিজ দেশে ফিরতে পেরে তারা উচ্ছ্বাস প্রকাশ করে। একই সঙ্গে বাংলাদেশ ও ভারতের সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানায়।
জানা গেছে, গত বছরের জুন মাসে কুড়িগ্রাম সীমান্ত দিয়ে এই চারজনসহ মোট ছয় ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশ ইন করে বিএসএফ। পরে আদালতের নির্দেশে গত বছরের ৫ ডিসেম্বর সোনালী বেগম ও তাঁর ছেলেকে ভারতীয় কর্তৃপক্ষ ফিরিয়ে নেয়।
অন্য চারজনকে আইনি জটিলতা ও ভারতীয় কর্তৃপক্ষের বিলম্বের কারণে আদালতের নির্দেশে চাঁপাইনবাবগঞ্জে একজন জিম্মাদারের বাসায় সাত মাসের বেশি সময় রাখা হয়।
পুশ ইনের পর গত ২০ আগস্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ অবৈধ প্রবেশের অভিযোগে তাদের আটক করে বিজিবির কাছে হস্তান্তর করে। পরে তাদের বিরুদ্ধে মামলা হলে তারা প্রায় তিন মাস কারাভোগ করে। আদালতের নির্দেশনা ও দুই দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বয়ে সব আইনি প্রক্রিয়া শেষে আজ বিকেলে তাদের নিজ দেশে ফেরত পাঠানো হয়।

রাজধানীর হাজারীবাগ এলাকায় নিষিদ্ধঘোষিত সংগঠনের ব্যানারে ঝটিকা মিছিল করার অভিযোগে কেরানীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাহীন আহমেদসহ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ৫০ জন নেতা-কর্মীর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছে পুলিশ।
২ ঘণ্টা আগে
জুলাই গণ-অভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে বাংলা একাডেমিতে জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে তিনটি বইয়ের পাঠ পর্যালোচনা অনুষ্ঠিত হয়েছে। সেখানে বক্তারা বলেছেন, জুলাই নিয়ে লেখা গল্পগুলো শুধু গল্প নয়, এটি ইতিহাস। জুলাই গণ-অভ্যুত্থানে যেসব ছড়া প্রেরণা জুগিয়েছিল, সেগুলো আন্দোলনে স্ফুলিঙ্গ ছড়িয়ে দেয়...
২ ঘণ্টা আগে
কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগে রোগীর নষ্ট দাঁতের পরিবর্তে সুস্থ দাঁত তুলে ফেলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় চিকিৎসায় গুরুতর অবহেলা, অস্ত্রোপচারের সময় চিকিৎসকের অনুপস্থিতি এবং চিকিৎসা-নৈতিকতা লঙ্ঘনের অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার।
২ ঘণ্টা আগে
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কনফিডেন্স লবণ কারখানায় অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে চিকিৎসাধীন দুই শ্রমিক মারা গেছেন। আজ বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তাঁদের মৃত্যু হয়।
২ ঘণ্টা আগে