
রাজধানীর নিউমার্কেট এলাকায় দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন শীর্ষ সন্ত্রাসী খন্দকার নাঈম আহমেদ টিটন। তিনি আরেক শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমনের স্ত্রীর বড় ভাই। পুলিশ বলছে, শীর্ষ সন্ত্রাসীদের মধ্যকার অন্তঃকোন্দলে টিটনকে হত্যা করা হতে পারে। তাই এ হত্যাকাণ্ডে ইমনসহ সন্দেহভাজন ও সন্দেহজনক সবকিছুকেই সামনে রেখে তদন্ত করছে তারা।
আজ মঙ্গলবার রাত পৌনে ৮টার দিকে রাজধানীর নিউমার্কেটের পশ্চিম পাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহনেওয়াজ ছাত্রাবাসের সামনে বটতলায় তাঁকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। ২০০১ সালে সরকারঘোষিত ২৩ শীর্ষ সন্ত্রাসীর তালিকার টিটনের নাম ছিল।
পুলিশের রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মাসুদ আলম রাতে আজকের পত্রিকাকে বলেন, নিহত ব্যক্তি শীর্ষ সন্ত্রাসী নাঈম আহমেদ টিটন বলে নিশ্চিত হওয়া গেছে। হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের খুঁজে বের করার চেষ্টা চলছে। আশপাশের এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে।
এর আগে রাত সোয়া ১০টার দিকে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে টিটনের পরিচয় নিশ্চিত করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তাঁর বাবার নাম কে এম ফকরুদ্দিন ও মায়ের নাম আকলিমা বেগম। তাঁর বর্তমান ঠিকানা হাজারীবাগ থানার জিগাতলার সুলতানগঞ্জ এলাকায়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার রাত ৮টার দিকে রাজধানীর নিউমার্কেট বটতলা শহীদ শাহনেওয়াজ ছাত্রাবাসের সামনের সড়কে এলোপাতাড়ি গুলি চালায় দুর্বৃত্তরা। একটি মোটরসাইকেলে করে দুজন ব্যক্তি এসে টিটনকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি চালায়। এতে গুলিবিদ্ধ হয়ে টিটন রাস্তায় পড়ে যান। এ সময় আশপাশের লোকজন দুর্বৃত্তদের ধাওয়া দিলে আতঙ্ক ছড়াতে ফাঁকা গুলিও ছোড়ে দুর্বৃত্তরা। পড়ে ধাওয়া দেওয়া লোকজন থমকে যায়। এ সময় মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
তারা আরও জানায়, দুর্বৃত্তদের দুজনই ক্যাপ ও মাস্ক পরিহিত ছিল। পরে রাস্তায় পড়ে থাকা ওই ব্যক্তিকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসক পরীক্ষা–নিরীক্ষা করে তাঁকে মৃত ঘোষণা করেন।
এর আগে গত বছর ১০ নভেম্বর বেলা পৌনে ১১টায় পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল কলেজের সামনে প্রকাশ্যে গুলি করে ‘শীর্ষ সন্ত্রাসী’ তারিক সাঈফ মামুনকে হত্যা করা হয়। পুলিশের তদন্তে এই হত্যায় নাঈম আহমেদ টিটনের ভগ্নিপতি শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমন জড়িত থাকার তথ্য উঠে আসে।
২০০৪ সালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী খন্দকার নাঈম আহমেদ টিটনকে ঢাকার ক্যান্টনমেন্ট এলাকা থেকে গ্রেপ্তার করে। তিনি ২০১৪ সালে বাবর এলাহী হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত হন। তবে ২০২৪ সালের আগস্টে তিনি জামিনে কারাগার থেকে মুক্তি পান। তিনি ২০২৪ সালের ৫ আগস্টের পটপরিবর্তনের পর ১২ আগস্ট কাশিমপুর হাই সিকিউরিটি কারাগার থেকে জামিনে মুক্তি পান। বর্তমানে তিনি জামিনে থাকলেও আদালতে হাজিরা না দিয়ে পলাতক রয়েছেন।

মৌলভীবাজারে গত দুই দিনের কালবৈশাখীর তাণ্ডবে বিদ্যুতের ব্যাপক ক্ষতি হয়েছে। ঝড়ে জেলার বিভিন্ন উপজেলায় গাছ ও বাঁশ পড়ে ৪১টি খুঁটি ভেঙে গেছে এবং ৫৩১ স্থানে বিদ্যুতের তার ছিঁড়ে গেছে। এতে জেলার বেশির ভাগ গ্রাহক বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছেন। ঝড়ের এক দিন পরেও প্রায় ৩৫ হাজার গ্রাহক বিদ্যুৎহীন রয়েছেন।
১৫ মিনিট আগে
বুধবার (২৯ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় নওগাঁ সদর মডেল থানায় এক সংবাদ সম্মেলনে এ কথা জানান পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। এর আগে ভোরে সদর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের সাহাপুর এলাকার শহিদুলের স মিলের সামনে থেকে তাদের আটক করা হয়।
২১ মিনিট আগে
টিটন হত্যার ঘটনায় ডিএমপির নিউমার্কেট থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। আজ বুধবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় এই মামলা দায়ের করেন টিটনের বড় ভাই খন্দকার সাঈদ আক্তার রিপন। দুপুরে আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেন নিউমার্কেট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আইয়ুব।
১ ঘণ্টা আগে
জুলাই গণ-অভ্যুত্থানের সময় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা থেকে লুট হওয়া একটি পিস্তল ও শটগানের একটি গুলি উদ্ধার করেছে র্যাব-১১। মঙ্গলবার (২৮ এপ্রিল) দিবাগত রাত দেড়টার দিকে সিদ্ধিরগঞ্জের নাসিক ৪ নম্বর ওয়ার্ডের ওয়াপদা কলোনি এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় এসব অস্ত্র উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে