
হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে ২০১৩ সালে শাপলা চত্বর হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখাতে সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, সাংবাদিক মোজাম্মেল বাবু ও ফারজানা রুপাকে হাজির করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ৯টার পর প্রিজনভ্যানে করে তাঁদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। তিনজনই অন্য মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলেন। তাঁদের বিরুদ্ধে এই মামলায় গ্রেপ্তার দেখাতে হাজির করার জন্য ৭ মে নির্দেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। হেফাজতের ঘটনায় হত্যাকাণ্ডের শিকার ৫৮ জনের পরিচয় নিশ্চিত করেছে তদন্ত সংস্থা।
৭ মে চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেন, ‘২০১৩ সালের হেফাজতের সমাবেশে হত্যাকাণ্ড ছিল পূর্বপরিকল্পিত। ফারজানা রুপা তাঁর সমীকরণ নামক একটা অনুসন্ধান রিপোর্ট প্রচার করেছেন কিছু বিতর্কিত মানুষের বক্তব্য নিয়ে। ৭১ টেলিভিশন, মোজাম্মেল বাবু এবং ফারজানা রুপাদের ভূমিকা ছিল হেফাজতে ইসলামের ঘটনাটাকে ভিন্ন খাতে প্রবাহিত করা। আমাদের কাছে মনে হয়েছে এটাও একটা সিস্টেমেটিক ক্রাইমের মধ্যেই ছিল। তাঁরা পূর্বপরিকল্পনামাফিক এবং সিস্টেমেটিক্যালি প্ল্যান ওয়াইজ এসব কাজ করেছেন। ফারজানা রুপা বরাবরই বিতর্কিত ভূমিকায় থাকতেন।’

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার পাঁচটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আকস্মিক পরিদর্শনে গিয়ে তিনটিতে কোনো শিক্ষককে পাননি সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য (এমপি) কামরুজ্জামান কামরুল। এই ঘটনায় অসন্তোষ প্রকাশ করে শিক্ষকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।
৮ মিনিট আগে
এবার কোরবানির হাট কাঁপাবে দিনাজপুরের সম্রাট! আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে সুঠাম দেহের এই ষাঁড়টিকে। ধূসর রঙের ষাঁড়টির দৈর্ঘ্য প্রায় ১০ ফুট, উচ্চতা ৫ ফুট। ওজন ৩০ মণ অর্থাৎ ১১২৫ কেজি। ভালোবেসে মালিক এর নাম রেখেছেন সম্রাট। মালিকের আশা, সম্রাটকে বিক্রি করবেন ১২ লাখ টাকায়।
৩১ মিনিট আগে
বরগুনার আমতলী উপজেলার খুরিয়ার খেয়াঘাট এলাকায় মাজহারুল ইসলাম মনোয়ার (৪০) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত মনোয়ার উপজেলার দক্ষিণ আমতলী গ্রামের মো. জয়নাল মৃধার ছেলে।
৪৪ মিনিট আগে
মাদারীপুর জেলার শিবচরে কুকুরের কামড়ে কমপক্ষে আটজন আহত হয়েছে। তাদের মধ্যে তিন শিশু মারাত্মকভাবে আহত হয়। আশঙ্কাজনক অবস্থায় তিন শিশু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার শিরুয়াইল ইউনিয়নের উৎরাইল গ্রামে এই ঘটনা ঘটে। বৃহস্পতিবার (১৪ মে) দুপুর পর্যন্ত আহত...
১ ঘণ্টা আগে