
ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় জামায়াতে ইসলামীর প্রতিষ্ঠাতা মাওলানা আবুল আ’লা মওদূদীর লেখা তফসির গ্রন্থ পোড়ানোর মামলায় গ্রেপ্তার আসামি মেহেদী হাসানকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। সে সঙ্গে তদন্ত কর্মকর্তাকে আগামী ১৭ আগস্টের মধ্যে মামলার তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
আজ শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীর কারাগারে পাঠানোর এ নির্দেশ দেন।
বিকেলে মেহেদী হাসানকে আদালতে হাজির করে শাহবাগ থানা-পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা এসআই নাজমুল হাসান তাঁকে কারাগারে আটক রাখার আবেদন করেন। শুনানি শেষে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আদালতের শাহবাগ থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই শাহ আলম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আসামিপক্ষে কোনো আইনজীবী আদালতে উপস্থিত ছিলেন না।
মামলার এজাহার থেকে জানা যায়, গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পশ্চিম পাশে সাইয়্যেদ আবুল আ’লা মওদূদী রচিত ‘তাফহীমুল কোরআন’-এর তিনটি খণ্ডে আগুন দেওয়ার অভিযোগে সেখানে উপস্থিত লোকজন যুবক মেহেদী হাসানকে আটক করেন। তাঁকে মারধর করা হয়। খবর পেয়ে নীলক্ষেত পুলিশ ফাঁড়ির এসআই কামাল উদ্দিন মিয়া ঘটনাস্থলে গিয়ে তাঁকে পুলিশের হেফাজতে নেয়।
আহত অবস্থায় মেহেদীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে শাহবাগ থানায় সোপর্দ করা হয়।
পরে নীলক্ষেত পুলিশ ফাঁড়ির এসআই কামাল উদ্দিন মিয়া বাদী হয়ে শাহবাগ থানায় দণ্ডবিধির ২৯৫-এ ধারায় ধর্ম অবমাননার অভিযোগে মামলা করেন।

ফরিদপুরে সরকারি শিশু পরিবারে থাকা ষষ্ঠ শ্রেণির এক কিশোরী অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্ত মো. ওয়াহিদ শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে দায়িত্বে অবহেলার অভিযোগে সমাজসেবা অধিদপ্তরের পাঁচ কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
৯ মিনিট আগে
পরিবারের স্বচ্ছলতা ফেরাতে মালয়েশিয়ায় যাওয়া ফরিদপুরের যুবক শোয়াইব বিশ্বাস জহুরবারুতে কর্মক্ষেত্রে বোম্ব ক্রেনচাপায় নিহত হয়েছেন। পরিবারের দাবি, দ্রুত মরদেহ দেশে আনতে সরকারের সহযোগিতা প্রয়োজন। প্রবাসী কল্যাণ সেন্টার জানিয়েছে, বৈধ কর্মী হলে দূতাবাসের মাধ্যমে সহায়তা দেওয়া হবে।
১৬ মিনিট আগে
টানা কয়েক দিনের ভারী বৃষ্টি ও উত্তাল সমুদ্রের মধ্যেও কক্সবাজার সমুদ্রসৈকতে কমেনি পর্যটকদের উচ্ছ্বাস। বৈরী আবহাওয়ার মধ্যেও সাপ্তাহিক ছুটির দিনে হাজারো পর্যটক সৈকতে ভিড় করেছেন। তবে উত্তাল সাগরে গোসলে না নামতে বারবার সতর্ক করছেন লাইফগার্ড ও বিচকর্মীরা।
২৭ মিনিট আগে
বরিশাল বিভাগে ডেঙ্গুর প্রাদুর্ভাব বাড়ছে। গত এক সপ্তাহে প্রতিদিন ৪০ থেকে ৫০ জনের বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। বিভাগে এ পর্যন্ত দুজনের মৃত্যু হয়েছে। আক্রান্ত বেশি ঝালকাঠি, বরগুনা ও পিরোজপুরে। মশকনিধনে নগরে পাঁচটি টিম কাজ করছে বলে জানিয়েছে বিসিসি।
৩১ মিনিট আগে