Ajker Patrika

বুড়িগঙ্গায় ভাসছিল যুবকের লাশ, সঙ্গে জাবি শিক্ষার্থী দীপের আইডি কার্ড

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ১৪ জুন ২০২৬, ২১: ৩৯
বুড়িগঙ্গায় ভাসছিল যুবকের লাশ, সঙ্গে জাবি শিক্ষার্থী দীপের আইডি কার্ড
মরদের সঙ্গে উদ্ধার হওয়া জাবি শিক্ষার্থীর পরিচয়পত্র। ছবি: সংগৃহীত

রাজধানীর বছিলা এলাকায় বুড়িগঙ্গা নদী থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। আজ রোববার বিকেলে নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ওই যুবকের পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ। তবে মরদেহের সঙ্গে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দীপ মজুমদার নামের এক শিক্ষার্থীর পরিচয়পত্র পাওয়া গেছে।

সন্ধ্যায় আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেন নৌ পুলিশের ঢাকা অঞ্চলের পুলিশ সুপার (এসপি) আব্দুল্লাহ আল মামুন।

পুলিশ জানায়, আজ বিকেলে জোয়ারের পানির সঙ্গে একটি মরদেহ ভেসে যেতে দেখে স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে ওই যুবকের মরদেহ উদ্ধার করে। মরদেহের সঙ্গে একটি পরিচয়পত্র পাওয়া গেছে। পরিচয়পত্রটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৫০তম আবর্তের শিক্ষার্থী দীপ মজুমদারের। তিনি বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের ছাত্র। তিনি শহীদ রফিক জব্বার হলের শিক্ষার্থী।

নৌ পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন বলেন, পরিচয়পত্র অনুযায়ী তাঁর পরিবারের লোকজনকে জানানো হয়েছে। তাঁরা এলে মরদেহটি ওই শিক্ষার্থীর কি না, তা জানা যাবে। তবে মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তবে ওই যুবকের মৃত্যুর কারণ উদ্‌ঘাটনে তদন্ত চলছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত