
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
রোববার (১৪ জুন) পরিচালিত এ অভিযানে দোকানের সামনে ময়লা ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখে প্রতিমন্ত্রী অসন্তোষ প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট দোকানদারদের সতর্ক করেন। বর্জ্য ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনতে তিনি দোকানদারদের মধ্যে ডাস্টবিন বিতরণ করেন।
অভিযানের অংশ হিসেবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। পরিবেশ দূষণ ও নির্ধারিত স্থানের বাইরে বর্জ্য ফেলার দায়ে ৯ দোকানদারকে মোট ১৯ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
অভিযান শেষে প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা বলছি না যে, রাতারাতি ঢাকা শহরকে সিঙ্গাপুর বা ইউরোপের মতো পরিচ্ছন্ন করে ফেলব। কিন্তু আমরা ঢাকাকে নিজেদের মতো করে পরিচ্ছন্ন ও সাধারণ মানুষের বসবাসযোগ্য রাখতে চাই।’
জরিমানার বিষয়ে তিনি বলেন, ‘গণতান্ত্রিক সরকার হিসেবে আমরা কোনো নাগরিকের ওপর জুলুম করতে চাই না। তবে আমরা প্রত্যাশা করি, নাগরিকেরা যেখানে-সেখানে ময়লা না ফেলে নির্দিষ্ট স্থানে জমিয়ে রাখবেন, সেখান থেকে সিটি করপোরেশন তা সংগ্রহ করবে।’
এ সময় তিনি সুনাগরিক হিসেবে পরিচ্ছন্নতা রক্ষায় সবাইকে দায়িত্বশীল আচরণের আহ্বান জানান এবং জনসচেতনতা বৃদ্ধিতে গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন।
অভিযানকালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মো. মাহাবুবুর রহমান তালুকদার এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চট্টগ্রামের পাঁচলাইশে চাঁদার দাবির জেরে রুনা টাওয়ারের গেট লক্ষ্য করে গুলির ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। প্রবাসে থাকা মালিকের ছেলের কাছে ৫০ লাখ টাকা দাবি করা হয়। নম্বর ব্লক করার কয়েক ঘণ্টা পর দুই যুবক গুলি করে পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।
৬ মিনিট আগে
কুষ্টিয়ায় জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে ছাত্রলীগের বিরুদ্ধে। গতকাল সোমবার গভীর রাতে শহরের শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামের সামনে নির্মিত স্মৃতিস্তম্ভে এ ঘটনা ঘটে।
১০ মিনিট আগে
রাজধানীর মহাখালী এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানারে ঝটিকা মিছিলের চেষ্টা করার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। পুলিশ বলছে, মিছিলের প্রস্তুতিকালে অন্যদের আটক করতে গেলে তারা ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়...
১৩ মিনিট আগে
বাগেরহাট ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ফরিদ হোসেন নামের এক অ্যাম্বুলেন্সচালক দগ্ধ ও আটটি মোটরসাইকেল ভস্মীভূত হয়েছে। অ্যাম্বুলেন্সের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।
১৬ মিনিট আগে