১২ কোটি টাকার ৫ প্রকল্প

নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
পৌর কার্যালয় সূত্রে জানা গেছে, দুখাফকিরের মোড় থেকে তাড়াশিয়াপাড়া পর্যন্ত ২ দশমিক ২৫ মিটার ও আনন্দনগর ওভারব্রিজ থেকে খুবজীপুর অভিমুখে ২ দশমিক ২০ কিলোমিটার সড়ক সংস্কারকাজ। পাশাপাশি জিয়া খালের কভার ড্রেন কাম রাস্তা, সড়কবাতি ও পরিবেশ সংরক্ষণ নামে পাঁচটি প্রকল্প বাস্তবায়নের কাজ পায় জেলার একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। এ জন্য বরাদ্দ রয়েছে ১১ কোটি ৭৭ লাখ ৪৫ হাজার ৮৭১ টাকা।
প্রকল্প এলাকা ঘুরে দেখা গেছে, সড়ক দুটির সংস্কারকাজ শুরু হয়েছে। সড়কে থাকা পুরোনো ইটগুলো তুলে সেই ইট দিয়ে খোয়া তৈরি করা হয়েছে। সড়কের দুই পাশে বসানো হয়েছে এজিং ইট। অন্য তিনটি প্রকল্পের কাজ এখনো শুরু হয়নি।
স্থানীয়রা অভিযোগ করে বলেন, ‘সড়ক দুটি নির্মাণকাজে পোড়ামাটির মতো দেখতে (৩ নম্বর ইটের খোয়া) খোয়া ব্যবহার করা হয়েছে। ব্যবহৃত ইটের খোয়ায় মাটি মিশ্রিত রয়েছে। নিয়মনীতি উপেক্ষা করেই এসব খোয়া বিছানো হয়েছে সড়কে। এতে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে।
অভিযোগ প্রসঙ্গে ঠিকাদারের পক্ষে মাসুদ রানা নামের এক ব্যক্তি মোবাইল ফোনে বলেন, স্থানীয়দের অভিযোগের পরিপ্রেক্ষিতে পৌর কর্তৃপক্ষ সাময়িকভাবে নির্মাণ ও সংস্কারকাজ বন্ধ করতে তাঁদের চিঠি দিয়েছে। এ কারণে কাজ বন্ধ রাখা হয়েছে। কিছু ইট ও খোয়া সরিয়ে নিয়ে সেখানে ভালো ইট ফেলা শুরু হয়েছে।
এ বিষয়ে পৌরসভার নির্বাহী প্রকৌশলী আবু রায়হান জানান, নির্মাণ ও সংস্কারকাজে কোনো রকম অনিয়ম সহ্য করা হবে না। এ জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানকে চিঠি দিয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।
পৌর প্রশাসক ইউএনও ফাহমিদা আফরোজ বলেন, অনিয়ম নজরে আসায় কাজ বন্ধ করাসহ ঠিকাদারি প্রতিষ্ঠানকে চিঠি দেওয়া হয়েছে। পরে ইট, খোয়াসহ যাবতীয় উপকরণ পরীক্ষার পর কাজ শুরু করতে হবে ঠিকাদারি প্রতিষ্ঠানকে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
১ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
২ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৫ ঘণ্টা আগে
লালমনিরহাটের আদিতমারীতে লিয়াকত আলী লাদেন হত্যা মামলার অভিযুক্ত জুয়েল হোসেন ও তাঁর ছেলে রকি আজ রোববার আদালতে আত্মসমর্পণ করে জামিন চান। আদালত জামিন নামঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠিয়েছেন।
৫ ঘণ্টা আগে