
ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনের প্রথম দিনের ভোট গ্রহণ শেষ হয়েছে। আজ বুধবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আগামী এক বছরের জন্য নেতা নির্বাচনে ভোট দেন আইনজীবীরা। তবে ২০ হাজার ৭২৭ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন মাত্র ২ হাজার ৭৫৯ জন।
এ তথ্য নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আনিসুর রহমান ও রায়হান মোর্শেদ। তাঁরা জানান, প্রথম দিনের ভোট গ্রহণ শেষ হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার দ্বিতীয় দিনে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে।
ঢাকা আইনজীবী সমিতির ২০২৬-২৭ কার্যকরী কমিটির নির্বাচনে প্রথম দিনে খুবই কমসংখ্যক ভোটার ভোট দিয়েছেন। বৈরী আবহাওয়া ও একটি পক্ষ নির্বাচন না করায় ভোটারের উপস্থিতি কম ছিল বলে ধারণা করছেন আইনজীবীরা।
প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন সিনিয়র অ্যাডভোকেট মো. বোরহান উদ্দিন। তিনি আজকের পত্রিকাকে বলেন, নির্বাচন সুষ্ঠু হচ্ছে। আইনজীবীরা তাঁদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে সভাপতি, সাধারণ সম্পাদকসহ ২৩টি পদের প্রতিনিধি নির্বাচন করবেন।
বোরহান উদ্দিন আরও বলেন, তবে এবারের নির্বাচনে আলোচিত দিক হলো—আওয়ামী লীগ সমর্থক আইনজীবীরা কোনো প্যানেল দিতে পারেননি। আওয়ামী লীগ ছাড়াই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তবে দুই দশকের বেশি সময় ধরে একই প্যানেলে নির্বাচন করা বিএনপি ও জামায়াত পৃথক প্যানেল দিয়ে একে অপরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছে।
২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে এবারের আইনজীবী নেতা নির্বাচনে বিএনপি ও গণঅধিকার পরিষদ-সমর্থিত আইনজীবীরা লড়ছেন ‘নীল প্যানেলে’ (বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল), অন্যদিকে জামায়াত ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-সমর্থিত আইনজীবীরা ঐক্যবদ্ধ হয়েছেন ‘সবুজ প্যানেলে’ (আইনজীবী ঐক্য পরিষদ)। প্রতিটি প্যানেল থেকে ২৩ জন করে ৪৬ জন ও স্বতন্ত্র আটজনসহ মোট ৫৪ জন প্রার্থী নির্বাচনী লড়াইয়ে অংশ নিচ্ছেন।
অনুকূল পরিবেশ না থাকায় এবার আওয়ামী লীগ-সমর্থিত ‘সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ’ (সাদা প্যানেল) নির্বাচনে অংশ নিচ্ছে না। কিছু আওয়ামীপন্থী আইনজীবী স্বতন্ত্র হিসেবে লড়তে চাইলেও ‘অনুমতি’ না মেলায় তাঁরা অংশ নিতে পারছেন না বলে অভিযোগ রয়েছে।
২০২৪ সালের ৫ আগস্টের পর অনুষ্ঠিত ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে সুষ্ঠু ভোট ও বিজয়ের প্রত্যাশা করছে বিএনপিপন্থী নীল প্যানেল ও জামায়াত-সমর্থিত সবুজ প্যানেল।
এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে সভাপতি পদে মোহাম্মদ ইউনুস আলী বিশ্বাস এবং সাধারণ সম্পাদক পদে বলাই চন্দ্র দেব ও মোহাম্মদ শহিদুল্লাহসহ আটজন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

লালমনিরহাট জেলার ১০০ কিলোমিটার রেলপথে অনুমোদিত লেভেল ক্রসিং রয়েছে মোট ৯২টি এবং অনুমোদনহীন রয়েছে আরও ৩০টি। অনুমোদিত ৯২টির মধ্যে মাত্র ৩২টিতে গেটম্যান থাকলেও বাকিগুলো অরক্ষিত। লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কেও ১২টি পয়েন্টে লেভেল ক্রসিং রয়েছে। কিন্তু গেটম্যান না থাকায় এসব ক্রসিংয়ে হরহামেশাই দুর্ঘটনার কবলে প
৪০ মিনিট আগে
ঢাকা থেকে ছেড়ে আসা বরগুনাগামী ‘আব্দুল্লাহ’ পরিবহনের বাসটি চৌমাথা এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। দুর্ঘটনার সময় বৃষ্টি হচ্ছিল এবং সড়ক পিচ্ছিল ছিল বলে জানা গেছে।
১ ঘণ্টা আগে
কালবৈশাখী ও টানা চার দিনের ভারী বৃষ্টিতে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার বিস্তীর্ণ বোরো ধানের মাঠ এখন পানিতে তলিয়ে গেছে। পাকা ও আধা পাকা ধান খেতেই নষ্ট হয়ে যাচ্ছে, কোথাও কাটা ধান পানিতে ভেসে যাচ্ছে। কিছু এলাকায় মাঠে নেমে ধান কাটার সুযোগ নেই, আবার কেটে বাড়িতে তুললেও বৃষ্টির কারণে শুকাতে না পেরে
২ ঘণ্টা আগে
বিদ্যুৎ, গ্যাস ও ডিজেলের তীব্র সংকটে দেশের প্রধান শিল্পাঞ্চল চট্টগ্রামের শিল্প খাত গভীর চাপের মুখে পড়েছে। ঘন ঘন লোডশেডিং, গ্যাসের নিম্নচাপ, জেনারেটরনির্ভর উৎপাদন এবং পরিবহন ব্যয় বৃদ্ধির ফলে শিল্পকারখানাগুলোর উৎপাদন গড়ে ২৫ শতাংশ কমে গেছে বলে উদ্যোক্তারা জানিয়েছেন। তাঁদের বক্তব্য মতে, একই সময়ে পরিচালন
২ ঘণ্টা আগে