
মহাসড়কে ডাকাতি প্রতিরোধ এবং যানজট নিরসনকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইওয়ে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক ফারুক আহমেদ। আজ বৃহস্পতিবার সকালে হাইওয়ে পুলিশ সদর দপ্তরে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এই নির্দেশনা দেন। হাইওয়ে পুলিশের এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, হাইওয়ে পুলিশ সদর দপ্তরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় আগামী মাসের প্রধান কর্মপরিকল্পনা হিসেবে মহাসড়কে ডাকাতি প্রতিরোধ এবং যানজট নিরসনকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে এবং এ বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে। এ ছাড়া মহাসড়কে আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন কার্যক্রম, যানজট নিরসন, দুর্ঘটনা প্রতিরোধ এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতকরণসহ সামগ্রিক বিষয় নিয়ে আলোচনা করা হয়।
সভায় শুরুতে অ্যাডিশনাল ডিআইজি (অপারেশনস-পূর্ব) অতিরিক্ত দায়িত্ব অ্যাডিশনাল ডিআইজি (অপারেশনস্) মুনতাসিরুল ইসলামের সঞ্চালনায় ২০২৬ সালের মে-জুন/২০২৬ এবং ২০২৫-এর খাতওয়ারী ট্রাফিক অপরাধের তুলনামূলক প্রতিবেদন উপস্থাপন করেন।
সভায় হাইওয়ে পুলিশের সব ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন রিজওনাল অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপারসহ সব থানা/ফাঁড়ির অফিসার ইনচার্জ।

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে দাখিল পরীক্ষায় অকৃতকার্যের শঙ্কায় মাফিয়া সুলতানা মাহি (১৭) নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে বলে জানিয়েছে পরিবার। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে কাকনহাটি গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।
২ মিনিট আগে
গতকাল বুধবার দুপুরে বাজারের উদ্দেশে বাড়ি থেকে বের হন আবু বকর মৃধা। এরপর আর তিনি বাড়ি ফেরেননি। আজ সকালে গ্রামের এক ব্যক্তি পরিত্যক্ত একটি ভিটার বীজতলার পাশে আবু বকরের মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে পরিবারের সদস্যদের জানানো হলে তারা এসে আবু বকরের মরদেহটি শনাক্ত করেন...
২৩ মিনিট আগে
নারায়ণগঞ্জে গ্যাসের সংকট এবং চাপ কম থাকায় ফিলিং স্টেশনগুলোতে পর্যাপ্ত গ্যাস মিলছে না। অনেকে দীর্ঘ সময় লাইনে অপেক্ষা করেও গ্যাস পাচ্ছেন না। গ্যাসসংকট ছড়িয়ে পড়েছে শিল্প কারখানাতেও। গ্যাসের ওপর নির্ভরশীল প্রতিষ্ঠানগুলোতে উৎপাদন ব্যাহত...
২৬ মিনিট আগে
কুষ্টিয়ার খোকসায় বেনাপোল এক্সপ্রেসের যাত্রাবিরতি স্থগিতের প্রতিবাদে রেললাইন অবরোধ ও মানববন্ধন কর্মসূচি পালন করেন স্থানীয়রা। সাড়ে তিন ঘণ্টা পর জেলা প্রশাসন ও রেল কর্মকর্তাদের প্রতিশ্রুতির ভিত্তিতে আন্দোলনকারীরা কর্মসূচি প্রত্যাহার করেন।
২৯ মিনিট আগে