
রাজধানীতে খাল থেকে অজ্ঞাতনামা এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বাড্ডার সাতারকুল এলাকার ইয়াসিন নগর খাল থেকে গতকাল মঙ্গলবার লাশটি উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য আজ বুধবার লাশটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহত যুবকের আনুমানিক বয়স ২৫ বছর। পুলিশ বলেছে, যুবকের পরনে ছিল একটি কালো জিনস প্যান্ট ও হাফহাতা চেক শার্ট। তাঁর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) মাহবুবুল আলম বলেন, মঙ্গলবার বেলা আড়াইটার দিকে সাতারকুল ইয়াসিন নগর খালে কচুরিপানার মধ্যে এক যুবকের মরদেহ ভাসতে দেখে স্থানীয় বাসিন্দারা থানায় খবর দেন। এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। বুধবার ময়নাতদন্তের জন্য লাশটি ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
এসআই মাহবুবুল আলম বলেন, কয়েক দিন পানিতে থাকায় মরদেহে পচন ধরেছে বলে ধারণা করা হচ্ছে। পচনের কারণে আঘাতের কোনো চিহ্ন বোঝা সম্ভব হয়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এটি হত্যাকাণ্ড নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে, তা জানা যাবে বলে জানান তিনি।

সকালে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করেন জাহের আলভী। একই সঙ্গে জামিনের আবেদন করেন। দুপুরে শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীন জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
৯ মিনিট আগে
চট্টগ্রামের মিরসরাইয়ে পাহাড়ের মাটি কাটতে গিয়ে পাহাড়ধসে মো. সায়েম (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। বুধবার রাত ৮টার দিকে উপজেলার করেরহাট ইউনিয়নের গেড়ামারা এলাকার বড়থলি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সায়েম ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার নিজপানুয়া গ্রামের মৃত বশর আহমেদের ছেলে।
২৭ মিনিট আগে
আজ তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। কিন্তু তদন্ত সংস্থা প্রতিবেদন দাখিল না করায় আদালত নতুন তারিখ ধার্য করেন। শেরেবাংলা নগর থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা রফিকুল ইসলাম রাসেল নতুন তারিখ ধার্যের বিষয়টি নিশ্চিত করেন।
৩৬ মিনিট আগে
সিআইডি জানতে পারে, রনি ইসলাম খাজা মোহাম্মদ আলী নামে নিজেকে অস্ট্রেলিয়াপ্রবাসী পরিচয় দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভুয়া ফেসবুক পেজ পরিচালনা করতেন। ওই পেজে অস্ট্রেলিয়ায় চাকরি, ওয়ার্ক পারমিট ও অভিবাসন-সংক্রান্ত আকর্ষণীয় ভিডিও প্রচার করে সাধারণ মানুষকে প্রলুব্ধ করা হতো।
৩৮ মিনিট আগে