
রাজধানীর জুরাইন সেতু মার্কেটের নিচ থেকে পাঁচটি ককটেলসহ নাইম নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, আজ রোববার দিবাগত রাত দশটার দিকে এনএসআই ও র্যাব-১০-এর যৌথ অভিযানে তাঁকে গ্রেপ্তার করা হয়।
এদিকে উদ্ধার হওয়া ককটেলগুলো পরীক্ষা ও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকারি বিস্ফোরক নিষ্ক্রিয়করণ দলের (ডিসপোজাল টিম) আসার অপেক্ষা চলছে বলে জানা গেছে।

ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান করছেন। উদ্ধারকৃত ককটেলগুলো কোথা থেকে আনা হয়েছিল এবং এর সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তবে গ্রেপ্তার ও উদ্ধার সংক্রান্ত বিস্তারিত তথ্য আইনশৃঙ্খলা বাহিনীর আনুষ্ঠানিক বক্তব্যের পর আরও নিশ্চিত হওয়া যাবে।

কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় পাসের হার ৬৫ দশমিক ৪২ শতাংশ। এ বছর এই বোর্ড থেকে জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার ৮১৪ জন শিক্ষার্থী। তাদের মধ্যে ছাত্র ৩ হাজার ৯৬৬ জন এবং ছাত্রী ৫ হাজার ৮৪৮ জন...
৩৬ মিনিট আগে
২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে সিলেট শিক্ষা বোর্ড। আজ সোমবার সিলেট শিক্ষা বোর্ডের সচিব চৌধুরী মামুন আকবর ফলাফল ঘোষণা করেন। এবার সিলেট শিক্ষা বোর্ডে পাসের হার ৫৮ দশমিক ৩৩ শতাংশ। মোট ৫১ হাজার ৯৫৭ জন শিক্ষার্থী পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে...
১ ঘণ্টা আগে
এসএসসি ও সমমানের পরীক্ষায় বরিশাল শিক্ষা বোর্ডে এবার পাসের হার ৬০ দশমিক ৩৫ শতাংশ। গতবছর যা ছিল ৫৬ দশমিক ৩৮ শতাংশ। সে হিসাবে এবার পাসের হার বেড়েছে প্রায় ৩ দশমিক ৯৭ শতাংশ।
১ ঘণ্টা আগে
এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে যশোর বোর্ডে এ বছর গড় পাসের হার ৬৬ দশমিক ২৭ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছে ১১ হাজার ৪৭৮ জন। গত বছরের তুলনায় এ বছর পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা কমেছে।
১ ঘণ্টা আগে