
ঢাকার সাভারে ইঞ্জিনচালিত নৌকার মাঝিকে হত্যার দায়ে ২০ বছর পর দুজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ রোববার ঢাকার অতিরিক্ত জেলা ও দায়রা জজ সপ্তম আদালতের বিচারক মো. আবদুল্লাহ আল মাসুদ এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—মো. আব্দুল মান্নান এবং মো. চান মিয়া ওরফে মারুফ। কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেককে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
রায় ঘোষণার সময় আসামি চান মিয়া পলাতক থাকায় তাঁর বিরুদ্ধে সাজাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেন আদালত। আসামি মান্নানকে সাজা পরোয়ানাসহ কারাগারে পাঠানো হয়েছে।
মামলার নথিপত্র অনুযায়ী, ২০০৫ সালের ২৬ জুলাই বিকেলে সাভারের আমিনবাজার এলাকার নৌকার মাঝি মর্তুজা আলী ডিজেল কেনার জন্য বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। পরে ৩০ জুলাই শ্যামলাসি হাওরের কচুরিপানার মধ্য থেকে তাঁর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় নিহতের চাচা মো. ইব্রাহিম বাদী হয়ে সাভার থানায় হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে ২০০৬ সালের ২৮ মে তদন্ত কর্মকর্তা পুলিশের এসআই মো. আব্দুস সাত্তার আদালতে চার্জশিট দেন।
তদন্ত প্রতিবেদন থেকে জানা যায়, ঘটনার দিন সন্ধ্যায় আসামি মান্নান ও চান মিয়া নিহতের নৌকা ভাড়া করে নদীতে নিয়ে যায়। পরে তারা তাঁকে হত্যা করে লাশ গুমের উদ্দেশ্যে পানিতে ফেলে দিয়ে নৌকা নিয়ে পালিয়ে যায়। পরে পুলিশ আসামিদের গ্রেপ্তার করলে তাদের কাছ থেকে নিহতের নৌকা উদ্ধার করা হয়।
আদালত ২০০৭ সালের ২৮ ফেব্রুয়ারি আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন গঠন করে বিচার শুরুর আদেশ দেন। বিচার চলাকালে আদালত মোট ৭ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করেন।

বাগেরহাটের রামপালে কয়লাভিত্তিক মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্ল্যান্ট বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড করেছে। গত এপ্রিলে ৭৬০ মিলিয়ন ইউনিট বিদ্যুৎ উৎপাদন করে জাতীয় গ্রিডে সরবরাহ করেছে বাংলাদেশ ও ভারতের যৌথ উদ্যোগে পরিচালিত প্রতিষ্ঠানটি; যা দেশের মোট বিদ্যুৎ উৎপাদনের ৯ শতাংশের বেশি।
৪ মিনিট আগে
গত শুক্রবার বিশ্ববিদ্যালয়ের শরীরচর্চা ও শিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক এবং আন্তবিশ্ববিদ্যালয় ক্রীড়া সংস্থা-২০২৬-এর সদস্যসচিব ড. শেখ মোস্তাফিজুর রহমানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
২৩ মিনিট আগে
রাঙামাটিতে জেলা ছাত্রদলের নতুন কমিটি বাতিলের দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন সংগঠনটির পদবঞ্চিত নেতা-কর্মীরা। আজ রোববার (৩ মে) বেলা ১১টার দিকে জেলা বিএনপি কার্যালয়ের সামনে রাঙামাটি-চট্টগ্রাম সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ করা হয়। এ সময় সড়কের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
২৭ মিনিট আগে
রনি মাঝেমধ্যে প্রেমিকাকে নিয়ে নূরজাহানের ঘরে অবস্থান করতেন। বিনিময়ে ৫০০ টাকা ঘরভাড়া দিতেন। তবে সর্বশেষ তিনি ভাড়া না দিয়ে চলে যান। এ নিয়ে তাঁদের মধ্যে বিরোধ সৃষ্টি হওয়ায় নূরজাহানকে হত্যা করা হয়।
৩২ মিনিট আগে