
রাজধানীর গুলশানের হোলি আর্টিজানে জঙ্গি হামলায় নিহত তৎকালীন বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিনের স্ত্রী রেমকিন বলেছেন, পুলিশের চেষ্টায় দেশ এখন নিয়ন্ত্রণে আছে। সালাউদ্দিনের পরিবার জঙ্গিমুক্ত দেশ চায়।
গুলশান পুরোনো থানার সামনে জঙ্গি হামলায় নিহত দুই পুলিশ কর্মকর্তার স্মরণে তৈরি ভাস্কর্যের সামনে শ্রদ্ধা জ্ঞাপন শেষে আজ শুক্রবার দুপুরে তিনি এসব কথা বলেন।
ওসি সালাউদ্দিনের স্ত্রী বলেন, ‘মৃত্যুবার্ষিকী বলে আমরা তাঁকে স্মরণ করছি, তা না। যেদিন থেকে সালাউদ্দিন আমাদের কাছ থেকে হারিয়ে গেছে, সেদিন থেকে একই রকমভাবে সালাউদ্দিনকে মিস করি। কখনো একদিন, এক ঘণ্টা কিংবা এক সেকেন্ডের জন্যও তাঁকে আমরা ভুলতে পারি না। দিনরাত আমাদের চিন্তার মধ্যে একইভাবে আমার স্বামী আছেন।’
রেমকিন আরও বলেন, ‘শুধু একটা বিষয় ভেবেই শান্তি পাই যে, দেশের মানুষের জন্য তাঁরা জীবন দিয়েছেন। এখানে পুলিশ ভাইদের অবদান আপনারা দেখেছেন। আমার স্বামী দেশের জন্য মারা যাওয়ার পরে দেশে জঙ্গি হামলা, জঙ্গিদের সবকিছু দেশের মানুষের ক্ষতি হয়ে আসছিল, সেই জায়গাগুলো পুলিশ ভাইয়েরা হ্যান্ডেল করেছে। দেশ এখন জঙ্গিমুক্ত বলা যায়। এমন হামলার কোনো খবর শুনতে পাইনি। তারপরও আমাদের দেশের পুলিশ কাজ করছে। জঙ্গিমুক্ত দেশ সালাউদ্দিনের পরিবার চায়, দেশের মানুষও চাইবে বলে আমি মনে করি। আমার স্বামীর জন্য সবাই দোয়া করবেন। আমার দুই বাচ্চার জন্য দোয়া করবেন। তারা যেন মানুষ হিসেবে গড়ে ওঠে।’

রাজধানীর মিরপুর-১৩ এলাকার শেরে বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেটের সামনে গতকাল শুক্রবার দুর্বৃত্তদের ছোড়া গুলিতে যুবদলের এক কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় এক পথচারীও গুলিবিদ্ধ হয়েছেন। গত মঙ্গলবার রাজারবাগ বাজারে পানির পাম্পসংলগ্ন একটি মুদি দোকানের সামনে বিএনপি কর্মী মো. পলাশকে প্রকাশ্যে কুপিয়ে....
১৫ দিন আগে
গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে অস্থিতিশীলতা সৃষ্টিকারী, পরিকল্পনাকারী ও সহযোগীতার অভিযোগে ১ হাজার ৯৫৮ জন, অবৈধ অস্ত্রধারী ৩৩১ জন, চোরাকারবারি ও মাদক ব্যবসায়ী ১৩ হাজার ২০ জন, ছিনতাইকারী ও দস্যুতা মামলার আসামি ২ হাজার ২১১ জন এবং চাঁদাবাজ ও সন্ত্রাসী ৮০৮ জন রয়েছেন...
১০ জুন ২০২৬
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার যাত্রাবাড়ী থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
২৬ মে ২০২৬
খুলনায় শীর্ষ সন্ত্রাসী পলাশ বাহিনীর সদস্য সন্দেহে রাসেল (২৯) নামের এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। নগরীর লবণচরা থানার সাচিবুনিয়া রেললাইনের নির্জন একটি স্থানে গতকাল সোমবার রাত ৮টার দিকে ঘটনাটি ঘটেছে। আহত যুবক খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
২৬ মে ২০২৬