রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ১৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ অতিরিক্ত উপকমিশনার নিয়াজ মেহেদীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
যাত্রাবাড়ী থানা সূত্রে জানা যায়, বুধবার (২৪ জুন) যাত্রাবাড়ী থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে নিয়মিত ও পরোয়ানাভুক্ত মামলার আসামিসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত ১৯ জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—জসিম উদ্দিন (৪০), মো. আক্তার হোসেন (৪৫), মো. আব্দুল আলীম হোসেন রুদ্র (৩৫), মো. রাজিব (৩০), দিদারুল ইসলাম সুজন (৪০), রেজাউল হক মীর (৪০), ইব্রাহিম শেখ (২৫), মো. মানিক (৩৭), হানিফ (৩৬), মো. জাকির (৫৩), ফয়সাল মিয়া (৪৬), সুমন মিজি (৪৭), মামুন (২৬), মো. হাসান (৩১), মো. হৃদয় (২৪), মো. রামিম (২৫), মো. বিল্লাল মোড়ল (৩০), মো. সোহেল আকন (৩৫) এবং সজীব পাঠান (২৮)।
পুলিশ জানায়, গ্রেপ্তারদের মধ্যে রয়েছে নিয়মিত ও পরোয়ানাভুক্ত মামলার আসামি ও বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত অপরাধী। এদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে।

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ট্রাক, পিকআপ ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৫ জুন) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ উপজেলার সুতাং ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
চট্টগ্রাম বন্দরের অ্যাকশন (নিলাম) শেডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৫ জুন) সকাল সাড়ে ৮টার দিকে এ আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের প্রায় পৌনে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
১ ঘণ্টা আগে
মুন্সিগঞ্জের শ্রীনগরে মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গণপিটুনিতে শাহাদাত (২৭) নামের এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৫ জুন) ভোরে উপজেলার শ্যামসিদ্ধি এলাকায় এ ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে শ্যামসিদ্ধি-মত্তগ্রাম সড়কের পাশে হাত-পা বাঁধা অবস্থায় এক যুবকের মরদেহ পড়ে...
১ ঘণ্টা আগে
নওগাঁর সাপাহার সীমান্ত এলাকায় নারী, পুরুষ, শিশুসহ ৯ জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর (পুশ ইন) চেষ্টা করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির কড়া অবস্থানের কারণে শেষ পর্যন্ত তাঁদের ভারতে ফিরিয়ে নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে