গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে ৪৩১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময়ে মামলা করা হয়েছে ৭০টি।
আজ রোববার (২ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ডিএমপি জানায়, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ৩৯ জন, লালবাগে ২৪, ওয়ারীতে ৪৫, মতিঝিলে ৪০, তেজগাঁওয়ে ৭৯, মিরপুরে ১০১, গুলশানে ৪৪, উত্তরায় ৪৭ জন এবং গোয়েন্দা বিভাগ (ডিবি) ৯ জনকে ও কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট তিনজনকে গ্রেপ্তার করেছে।
অভিযানে গ্রেপ্তারদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুটি খালি ম্যাগাজিন, ২৩০ গ্রাম গাঁজা, ১৪ হাজার ১৪২টি ইয়াবা, ১৫৬ গ্রাম হেরোইন, ৩১টি মোবাইল ফোন, একটি প্রাইভেটকার ও একটি পুরোনো ক্যামেরা উদ্ধার করা হয়েছে। এ ছাড়া একজন ভুক্তভোগীকেও উদ্ধার করা হয়েছে।
ডিএমপি জানিয়েছে, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে এসব ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার হাইল হাওর থেকে একটি অজগর সাপ উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। আজ রোববার সকালে ধান রোপণের জন্য জমি পরিষ্কার করার সময় স্থানীয় কৃষকেরা সাপটি দেখতে পান...
১০ মিনিট আগে
বগুড়া শহর থেকে কয়েক কিলোমিটার দূরে করতোয়া নদীর নির্জন পাড়ের জঙ্গলে তাঁবু টাঙিয়ে গড়ে তোলা হয়েছিল একটি অস্থায়ী আস্তানা। জেলা পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) দাবি, ওই আস্তানা থেকে মাদক ব্যবসা, অস্ত্রের মহড়া, অপহরণ, মুক্তিপণ আদায় ও নির্যাতনের মতো অপরাধ পরিচালনা করত একটি চক্র।
১৪ মিনিট আগে
রাজধানীর কলাবাগানে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী ও শাশুড়ির মৃত্যু হয়েছে। নিহতরা হলেন ফারজানা আক্তার রাত্রি (২১) ও তাঁর মা ফিরোজা বেগম (৩৪)। আজ রোববার (২ আগস্ট) সকাল ৯টার দিকে কলাবাগান থানাধীন কাঁঠালবাগানে এ ঘটনা ঘটে।
৩৪ মিনিট আগে
সুনামগঞ্জের জগন্নাথপুরে কীর্তন শেষে বাড়ি ফেরার পথে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ চারজনেরই মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রোববার (২ আগস্ট) সকালে উপজেলার মইয়ার হাওরের রুয়ারকারা এলাকা থেকে বাকি দুজনের ভাসমান মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা।
১ ঘণ্টা আগে