
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হত্যার শিকার বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ দেশে এসেছে। আজ সোমবার সকাল ৮টা ৪৭ মিনিটে লিমনের মরদেহবাহী উড়োজাহাজটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। তাঁর মরদেহ নিতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন স্বজনেরা।
এর আগে ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে জানায়, গত শনিবার (২ মে) যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রাত ৮টা ৫০ মিনিটে ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটসের একটি উড়োজাহাজে লিমনের মরদেহ দেশে পাঠানো হয়েছে।
লিমনের মরদেহ দেশের পাঠানোর আগে বৃহস্পতিবার (৩১ এপ্রিল) স্থানীয় সময় বেলা ২টার দিকে ফ্লোরিডার টাম্পা বে এলাকায় ইসলামি সোসাইটিতে লিমনের জানাজা অনুষ্ঠিত হয়। ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার শিক্ষার্থী ও বাংলাদেশ কমিউনিটির লোকজন জানাজায় শরিক হন।
জামিল আহমেদ লিমন (২৭) ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন। গত ১৬ এপ্রিল তিনি নিখোঁজ হন। লিমনের সঙ্গে নিখোঁজ হন নাহিদা সুলতানা বৃষ্টি (২৭)। তাঁদের এক বন্ধু বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নজরে আনেন। লিমন ও বৃষ্টিকে হত্যায় জড়িত সন্দেহে জামিলের রুমমেট মার্কিন নাগরিক হিশাম আবুঘরবেহকে তাঁর পারিবারিক বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয় থেকে বলা হয়, আবুঘরবেহকে জিজ্ঞাসাবাদের পর গত ২৪ এপ্রিল ফ্লোরিডার হাওয়ার্ড ফ্রাঙ্কল্যান্ড ব্রিজ এলাকায় আবর্জনা ফেলার কালো রঙের কয়েকটি ব্যাগের মধ্যে জামিলের ক্ষতবিক্ষত মরদেহ খুঁজে পাওয়া যায়।

প্রেস ব্রিফিংয়ে উপস্থাপিত তথ্যে বলা হয়, বর্তমানে বাংলাদেশ জ্বালানি সংকটের একটি জটিল সময় পার করছে। ২০২৪-২৫ অর্থবছরে বিদ্যুৎ ও জ্বালানি খাতে দেশের আমদানিনির্ভরতা যথাক্রমে ৬৫ শতাংশ এবং ৬২ দশমিক ৫ শতাংশে পৌঁছেছে। মধ্যপ্রাচ্য পরিস্থিতির প্রভাবে আন্তর্জাতিক বাজারে তেল, ডিজেল ও কয়লার দাম বেড়েছে রেকর্ড
২ মিনিট আগে
টঙ্গিবাড়ীতে বিগত আওয়ামী লীগ সরকারের উন্নয়নসংবলিত লিফলেট বিলির অভিযোগে মো. এরশাদ হোসাইন বেপারী নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে গতকাল রোববার রাতে তাঁকে আটক করে পুলিশ।
১৬ মিনিট আগে
ঠাকুরগাঁও শহরের এক নারীকে (৩১) ঘরে আটকে রেখে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে তাঁর সাবেক স্বামীর বিরুদ্ধে। গতকাল রোববার এ ঘটনা ঘটে। আসামি ভুক্তভোগীর ভাইকে ফোন করে ‘লাশ ফেলে দেওয়ার’’ হুমকি দেন। পরে ওই ভাই ও তাঁর বন্ধুরা ঘটনাস্থলে গিয়ে তালা ভেঙে ওই নারীকে উদ্ধার করেন।
১ ঘণ্টা আগে
তাঁর ফোন পেয়ে কোনো বিলম্ব না করে মোটরসাইকেলে চড়েই ছুটে আসেন পবার ইউএনও এবং নওহাটা পৌরসভার প্রশাসক ইবনুল আবেদীন। আজ সোমবার (৪ মে) সকাল সাড়ে ১০টার দিকে নওহাটা পৌরসভার ভুগরইল ভোলাবাড়ি এলাকায় এমন দৃশ্য দেখা যায়।
২ ঘণ্টা আগে