Ajker Patrika

রাজধানীতে দুই যানবাহনের মাঝে চাপা পড়ে পথচারী নিহত

ঢামেক প্রতিবেদক
রাজধানীতে দুই যানবাহনের মাঝে চাপা পড়ে পথচারী নিহত
প্রতীকী ছবি

রাজধানীর উত্তরার আবদুল্লাহপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় আনোয়ার হোসেন (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি সড়ক পারাপারের সময় দুটি যানের মাঝে চাপা পড়েন বলে জানা গেছে। আজ শনিবার আবদুল্লাহপুর মৎস্য আড়তের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আনোয়ার হোসেন আবদুল্লাহপুর মৎস্য আড়তে পানি সরবরাহ করতেন। ওই আড়তের পাশেই তিনি থাকতেন। তাঁর গ্রামের বাড়ি বগুড়ার শিবগঞ্জ উপজেলায় মহাস্থানগড়ে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিহত আনোয়ার হোসেনের ছেলে ইকবাল হোসেন জিহাদ জানান, কেউ কেউ তাঁকে বলেছেন, বেলা ১১টার দিকে তাঁর বাবা খাবার কেনার জন্য মৎস্য আড়তের সামনের সড়ক পার হচ্ছিলেন। তখন একটি বাস ও অটোরিকশার মাঝে চাপা পড়ে গুরুতর আহত হন। আবার কেউ কেউ বলেছেন, দুই বাসের মাঝে চাপা পড়েছিলেন।

জিহাদ আরও জানান, ফোনে দুর্ঘটনার খবর পেয়ে তিনি কুর্মিটোলা হাসপাতালে গিয়ে বাবাকে মুমূর্ষু অবস্থায় পান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকা মেডিকেলে আনেন। চিকিৎসক পরীক্ষা–নিরীক্ষা করার পর বিকেল ৫টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহ মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্তের জন্য সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গাজীপুরে ৫ হত্যা: মরদেহগুলোর ওপর ছিল লিখিত অভিযোগ, যা লেখা আছে

গাজীপুরে তিন শিশুসন্তান, স্ত্রী ও শ্যালককে হত্যা: ফোনকলে স্বীকারোক্তি দিয়ে পলাতক অভিযুক্ত

গাজীপুরে গভীর রাতে একই পরিবারের ৫ সদস্যকে কুপিয়ে হত্যা

আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে ভারত, বাংলাদেশের আকাশে কি তারই ঝলকানি

সংবিধি না হওয়া পর্যন্ত ববিতে শিক্ষকদের পদোন্নতি হচ্ছে না: সিন্ডিকেট সভার সিদ্ধান্ত

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত