
রাজধানীর মগবাজার ওয়্যারলেস গেট এলাকায় পিকআপ, মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে ২ ব্যক্তি নিহত হয়েছেন। নিহতরা হলেন জামান আহমেদকে (৪২) ও রিয়াদ হোসেন (২২)। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।
রোববার (৯ আগস্ট) দিবাগত রাতে মগবাজার ওয়্যারলেস গেট এলাকার গ্র্যান্ড শপিং কমপ্লেক্সের সামনে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনার পর থেকে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রথমে মোটরসাইকেল আরোহী জামান আহমেদকে (৪২) মৃত ঘোষণা করেন। চিকিৎসাধীন অবস্থায় পরে আহত রিয়াদ হোসেনও মারা যান।
রমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) ইয়াছিন মিয়া বলেন, ‘ঘটনার পরপরই পথচারী ও পুলিশ আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে একজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেছেন।’
নিহতদের মরদেহ বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহত অন্যদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
দুর্ঘটনার পর ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত হন। কীভাবে পিকআপ, মোটরসাইকেল ও সিএনজির মধ্যে সংঘর্ষ হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
তবে ঢাকা মেডিকেলে পথচারী হারুন অর রশীদ জানান, মৌচাক-মালিবাগ ফ্লাইওভার থেকে একটি কাভার্ডভ্যান মগবাজার ওয়্যারলেস সড়ক দিয়ে মালিবাগের দিকে যাচ্ছিছিল। এ সময় কাভার্ডভ্যানটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে থাকা একটি সিএনজি ও দুটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে দুই মোটরসাইকেল আরোহী ও এক পথচারীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে দুজন মারা যায়।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো ফারুক জানান, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহত ব্যক্তি জরুরি বিভাগে চিকিৎসাধীন আছে তার অবস্থা আশঙ্কাজনক। বিষয়টি রমনা থানা-পুলিশ তদন্ত করছে।
নিহত জামান আহমেদ ও রিয়াদ হোসেনের বাড়ি নড়াইল সদর উপজেলার মধুগাতী গ্রামে। নিহত জামান ওই এলাকার ইলিয়াস ফকিরের ছেলে।

কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় পাসের হার ৬৫ দশমিক ৪২ শতাংশ। এ বছর এই বোর্ড থেকে জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার ৮১৪ জন শিক্ষার্থী। তাদের মধ্যে ছাত্র ৩ হাজার ৯৬৬ জন এবং ছাত্রী ৫ হাজার ৮৪৮ জন...
৩৮ মিনিট আগে
২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে সিলেট শিক্ষা বোর্ড। আজ সোমবার সিলেট শিক্ষা বোর্ডের সচিব চৌধুরী মামুন আকবর ফলাফল ঘোষণা করেন। এবার সিলেট শিক্ষা বোর্ডে পাসের হার ৫৮ দশমিক ৩৩ শতাংশ। মোট ৫১ হাজার ৯৫৭ জন শিক্ষার্থী পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে...
১ ঘণ্টা আগে
এসএসসি ও সমমানের পরীক্ষায় বরিশাল শিক্ষা বোর্ডে এবার পাসের হার ৬০ দশমিক ৩৫ শতাংশ। গতবছর যা ছিল ৫৬ দশমিক ৩৮ শতাংশ। সে হিসাবে এবার পাসের হার বেড়েছে প্রায় ৩ দশমিক ৯৭ শতাংশ।
১ ঘণ্টা আগে
এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে যশোর বোর্ডে এ বছর গড় পাসের হার ৬৬ দশমিক ২৭ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছে ১১ হাজার ৪৭৮ জন। গত বছরের তুলনায় এ বছর পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা কমেছে।
১ ঘণ্টা আগে