
রাজধানীর মতিঝিলে চাঁদাবাজি ও গুলিবর্ষণের একটি মামলায় অভিযুক্ত শুটার তানিম রেজা ওরফে বাপ্পিসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগ। এ সময় তাঁদের কাছ থেকে তিনটি বিদেশি আগ্নেয়াস্ত্র, সাতটি গুলি, দুটি ম্যাগাজিন, একটি ইলেকট্রিক শক গান ও একটি চায়নিজ কুড়াল উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন তানিম রেজা ওরফে বাপ্পি (৪৬), মোহাম্মদ জুয়েল (৪৮), শাকিল (২৭), মানিক কাজী (৫০) ও রাকিবুল ইসলাম ভূঁইয়া ওরফে রিজন (৩৫)।
গত শুক্রবার (১৭ জুলাই) সকাল ৭টার দিকে মতিঝিলের হোটেল পূর্বাণীসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে বাপ্পি, জুয়েল, শাকিল ও মানিক কাজীকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাঁদের দেওয়া তথ্য ও প্রযুক্তির সহায়তায় একই বেলা ১টা ৫০ মিনিটে উত্তর কমলাপুর এলাকা থেকে রিজনকে গ্রেপ্তার করা হয়। আজ শনিবার সকালে রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ কমিশনার (এস্টেট, ডেভেলপমেন্ট ও আইসিটি) মোহাম্মদ ওসমান গনি এসব তথ্য জানান।
তিনি বলেন, গত ১৫ মে দক্ষিণ কমলাপুরের একটি কোরবানির পশুর হাটের ইজারাদার ব্যবসায়ীর কাছে বিদেশি নম্বর থেকে হোয়াটসঅ্যাপে ১০ লাখ টাকা চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়। পরে ১৯ মে ওই ব্যবসায়ীর অফিস লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় মতিঝিল থানায় মামলা হলে তদন্তে বাপ্পি ও তাঁর সহযোগীদের সম্পৃক্ততার তথ্য পাওয়া যায়। দীর্ঘদিন আত্মগোপনে থাকায় তাঁদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
ওসমান গনি বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাতে দক্ষিণ কমলাপুরে বাপ্পির অফিসে অভিযান চালিয়ে একটি বিদেশি রিভলবার, দুটি বিদেশি পিস্তল, পাঁচটি রিভলবারের গুলি, দুটি পিস্তলের গুলি, দুটি ম্যাগাজিন, একটি ইলেকট্রিক শক গান এবং একটি চায়নিজ কুড়াল উদ্ধার করা হয়। এ ঘটনায় মতিঝিল থানায় অস্ত্র আইনে পৃথক একটি মামলা করা হয়েছে। ডিএমপি সূত্রে জানা গেছে, বাপ্পি অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসী হিসেবে পরিচিত। বিভিন্ন গুলিবর্ষণের ঘটনায় তার সম্পৃক্ততার তথ্য রয়েছে। মতিঝিল এলাকায় বিভিন্ন প্রতিষ্ঠানে চাঁদাবাজির অভিযোগও আছে। তাঁর বিরুদ্ধে ডিএমপির বিভিন্ন থানায় চাঁদাবাজি, দস্যুতা, অপহরণ, হত্যাচেষ্টা, নারী ও শিশু নির্যাতন এবং মাদকসংক্রান্ত অভিযোগে মোট সাতটি মামলা রয়েছে।

বরগুনার আমতলী উপজেলার ইসমাইল শাহের মাজারে আবারও অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। শুক্রবার দিবাগত রাতে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে মাজারের গিলাফের একাংশ পুড়ে গেছে। নতুন করে মাজারে অগ্নিসংযোগের ঘটনায় ভক্তবৃন্দ ও এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে...
৮ মিনিট আগে
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় সিমেন্টবোঝাই ট্রাকের চাপায় তসলিম হক (১৩) নামে এক কিশোর নিহত হয়েছে। শনিবার (১৮ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বেলতলী বাজার-ঘিন্নাকুড়ি সড়কের ব্যাঙের কাঁদো এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১৮ মিনিট আগে
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের বরিশাল বিভাগীয় সমাবেশ শুরু হয়েছে। শনিবার (১৮ জুলাই) দুপুরে বরিশাল নগরের হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আয়োজিত এ সমাবেশে জামায়াতের আমির ডা. শফিকুর রহমানসহ ১১ দলের কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেওয়ার কথা রয়েছে।
৪৪ মিনিট আগে
ময়মনসিংহের ভালুকায় একটি সিরামিকস কারখানার পানি পরিশোধনাগারের ট্যাংক পরিষ্কার করতে নেমে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (১৮ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার সিডস্টোর এলাকায় অবস্থিত এক্সিলেন্ট সিরামিকস কারখানায় এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে