
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের বরিশাল বিভাগীয় সমাবেশ শুরু হয়েছে। শনিবার (১৮ জুলাই) দুপুরে বরিশাল নগরের হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আয়োজিত এ সমাবেশে জামায়াতের আমির ডা. শফিকুর রহমানসহ ১১ দলের কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেওয়ার কথা রয়েছে।
সমাবেশ আনুষ্ঠানিকভাবে বেলা ২টায় শুরু হওয়ার কথা থাকলেও সাড়ে ১২টার দিক থেকেই নেতাদের বক্তব্য শুরু হয়। জেলা ছাত্রশিবিরের সভাপতি সৈয়দ আহমেদের সূচনা বক্তব্যের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়।
দুপুরে সমাবেশস্থলে গিয়ে দেখা যায়, বরিশাল নগর ও সদর উপজেলার বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতা-কর্মীরা সমাবেশে যোগ দিচ্ছেন। একই সঙ্গে বিভাগের বিভিন্ন জেলা থেকেও দলীয় নেতা-কর্মীদের আগমন অব্যাহত রয়েছে।
এদিকে সকাল থেকে বরিশালে থেমে থেমে রোদ-বৃষ্টির মধ্যেও সমাবেশে অংশ নিতে নেতা-কর্মীদের উপস্থিতি লক্ষ করা যায়।
জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল বলেন, গণভোটের গণরায় বাস্তবায়ন, জনদুর্ভোগ নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, যোগাযোগব্যবস্থার উন্নয়ন এবং অবহেলিত দক্ষিণাঞ্চলের সার্বিক উন্নয়নের দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়েছে। তিনি জানান, বিভাগের ছয় জেলা থেকে কয়েক লাখ মানুষের সমাবেশে অংশ নেওয়ার কথা রয়েছে।
সমাবেশে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান, এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ (বীর বিক্রম), জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক, এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জুসহ ১১ দলীয় জোটের কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেবেন।

ভোলা সরকারি কলেজ থেকে বিভিন্ন সরকারি মেডিকেল কলেজ, প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও কলেজ এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া ও অধ্যয়নরত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা দিয়েছে কলেজ কর্তৃপক্ষ। আজ শনিবার (১৮ জুলাই) বেলা সাড়ে ১১টায় কলেজ ক্যাম্পাসে আয়োজিত ‘ভোলা সরকারি কলেজের কৃতী শিক্ষার্থী সংবর্ধ
১৩ মিনিট আগে
বরগুনার আমতলী উপজেলার ইসমাইল শাহের মাজারে আবারও অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। শুক্রবার দিবাগত রাতে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে মাজারের গিলাফের একাংশ পুড়ে গেছে। নতুন করে মাজারে অগ্নিসংযোগের ঘটনায় ভক্তবৃন্দ ও এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে...
২৬ মিনিট আগে
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় সিমেন্টবোঝাই ট্রাকের চাপায় তসলিম হক (১৩) নামে এক কিশোর নিহত হয়েছে। শনিবার (১৮ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বেলতলী বাজার-ঘিন্নাকুড়ি সড়কের ব্যাঙের কাঁদো এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
৩৭ মিনিট আগে
ময়মনসিংহের ভালুকায় একটি সিরামিকস কারখানার পানি পরিশোধনাগারের ট্যাংক পরিষ্কার করতে নেমে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (১৮ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার সিডস্টোর এলাকায় অবস্থিত এক্সিলেন্ট সিরামিকস কারখানায় এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে