
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক শিক্ষার্থীকে ধর্ষণ ও হত্যাচেষ্টার ঘটনায় দুষ্কৃতকারীকে গ্রেপ্তার এবং ক্যাম্পাসে নিরাপত্তা জোরদারে একাধিক পদক্ষেপ নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
আজ বৃহস্পতিবার (২১ মে) বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক মো. আবদুর রব ও প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম।
সংবাদ সম্মেলনে প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম নতুন করে নেওয়া পাঁচটি সিদ্ধান্ত তুলে ধরেন। এর মধ্যে ঘটনা তদন্তে সাত সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে, যারা ইতিমধ্যে কাজ শুরু করেছে; একই সঙ্গে অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত ও গ্রেপ্তারে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে; জেলা পুলিশ, র্যাব, ডিবি, পিবিআই, সিআইডি, ডিএমপিসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আসামিকে গ্রেপ্তারে যৌথভাবে অভিযান চালাচ্ছে; প্রযুক্তিগত সহায়তায় পুলিশ সাইবার টিম ও র্যাব ইন্টেলিজেন্স উইংও অনুসন্ধান চালিয়ে যাচ্ছে এবং প্রশাসনের দাবি, রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকেও আসামিকে দ্রুত গ্রেপ্তারের নির্দেশনা দেওয়া হয়েছে।
এ সময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক মো. আবদুর রব বলেন, ১২ মে রাতে সংঘটিত এ ন্যক্কারজনক ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন গভীর উদ্বেগ প্রকাশ করছে। ঘটনার পর বিভিন্ন ছাত্রসংগঠন ও শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে উপাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত জরুরি সভায় ১৪টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়, যার বাস্তবায়ন ইতিমধ্যে শুরু হয়েছে। এ ছাড়া বুলিং ও র্যাগিং প্রতিরোধে শিক্ষাপ্রতিষ্ঠানে বুলিং ও র্যাগিং প্রতিরোধ-সংক্রান্ত নীতিমালা, ২০২৩ অনুযায়ী স্থায়ী কমিটি গঠনের সিদ্ধান্তও নেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান, সহকারী প্রক্টরসহ প্রশাসনের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মাদারীপুরে মানব পাচার মামলার আসামি ইউসুফ খান জাহিদকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। বৃহস্পতিবার (২১ মে) দুপুরে আদালাতে তোলা হলে শুনানি শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ এলিয়াম হোসেন আসামি জাহিদকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
৬ মিনিট আগে
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, যানজট নিয়ন্ত্রণ এবং জনসাধারণের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে রাজধানী ও আশপাশের গুরুত্বপূর্ণ এলাকায় বিজিবি মোতায়েন করা হয়েছে।
১০ মিনিট আগে
রাজধানীর কদমতলী থানার দনিয়া এলাকার ব্রাইট স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্রী সাবিকুনের মৃত্যুকে ঘিরে বিদ্যালয়ে হামলা-ভাঙচুরের ঘটনা ঘটেছে। সাবিকুনের পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরে শিক্ষাপ্রতিষ্ঠানে মানসিক চাপ ও অপমানজনক আচরণের শিকার হয়ে মানসিকভাবে ভেঙে পড়েছিল সে।
১২ মিনিট আগে
প্রকৌশলী সেলিম মো. জানে আলমকে চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে নিয়োগ দিয়েছে সরকার। এক বছরের চুক্তিতে তাঁকে ওই পদে নিয়োগ দিয়ে আজ বৃহস্পতিবার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
২৩ মিনিট আগে