
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীরা। একই সঙ্গে তারা দাবি করেছে, আন্দোলনের সময় সরকার পতনের স্লোগান দেওয়া ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা ব্যক্তিরা বহিরাগত।
আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেয় আন্দোলনরত শিক্ষার্থীরা।
সংবাদ সম্মেলনে পরীক্ষার্থীরা জানায়, আগামী দিনে পরিচয়পত্র (আইডি কার্ড) ছাড়া কাউকে আন্দোলনে অংশ নিতে দেওয়া হবে না। তাদের দাবি, আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করতেই বহিরাগতরা সরকার পতনের স্লোগান দিয়েছে এবং বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করেছে।
ধানমন্ডির আইডিয়াল কলেজের এইচএসসি পরীক্ষার্থী মো. রায়ান সাংবাদিকদের বলে, বৃষ্টি ও জনদুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে দিনের কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে। তবে তিন দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।
শিক্ষার্থীরা অভিযোগ করে, শিক্ষামন্ত্রী পরিস্থিতি সম্পর্কে অবগত থাকা সত্ত্বেও একটি পুরো এইচএসসি ব্যাচের ভবিষ্যৎ অনিশ্চয়তার মধ্যে ফেলেছেন। তবে তারা সরকারের বিরুদ্ধে কোনো আন্দোলন করছে না, বরং তাদের ন্যায্য দাবি আদায়ে সরকারের সহযোগিতা প্রত্যাশা করছে।
অংশ নিতে না পারাদের পুনঃপরীক্ষার সুযোগ, পদার্থবিজ্ঞানের ভুল প্রশ্নে পূর্ণ নম্বর: সংসদে শিক্ষামন্ত্রীসংবাদ সম্মেলনে আন্দোলনকারীরা আরও দাবি করে, সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত ‘ব্রয়লার চিকেন পার্টি’ নামের একটি ফেসবুক পেজের সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তারা বলে, তারা রাজনীতি করতে আসেনি; শিক্ষার্থীদের ন্যায্য দাবি আদায়ের জন্যই আন্দোলন করছে।
আন্দোলনরত শিক্ষার্থীদের তিন দফা দাবি হলো—এমসিকিউ ও সিকিউ পরীক্ষার নম্বর যোগ করে পাস নম্বর নির্ধারণ, বিভিন্ন কারণে পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য পুনরায় পরীক্ষার ব্যবস্থা ও শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ নিশ্চিত করা।

রাজধানীর তুরাগে মায়ের কোল থেকে ছিনিয়ে নিয়ে সাত মাস বয়সী এক শিশুকে আছাড় মেরে হত্যার অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়েছে। এ ঘটনায় বাবা কবির হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
১০ মিনিট আগে
প্রস্তাবিত বাজেটে ডিএনসিসি রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ২ হাজার ৫৩১ কোটি ৭২ লাখ টাকা। এ ছাড়াও সরকারি ও বৈদেশিক অনুদান, সম্পদ বিক্রি হতে বাকি টাকা আয় হবে বলে জানিয়েছে ডিএনসিসি। বাজেটে রাজস্ব ব্যয় নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৭৭ কোটি টাকা এবং অর্থবছর শেষে সমাপনী স্থিতি থাকবে ৪২৭ কোটি ৫৩ লাখ..
২৯ মিনিট আগে
ঘরভর্তি মেহমানের জন্য রাতের রান্না করছিলেন রোজিনা আক্তার (৩৫)। বাইরে তখন মুষলধারে বৃষ্টি। রান্নাও ছিল শেষ পর্যায়ে। স্বামী মুজিবুর রহমান ঘরে ফিরলেই সবাই খেতে বসবেন। এমন আনন্দঘন প্রস্তুতির মধ্যেই পাহাড় ধসে এসে পড়ে রান্নাঘরে। মাটিচাপা পড়েন গৃহবধূ রোজিনা আক্তার। ঘরের মেহমান, প্রতিবেশী ও ফায়ার সার্ভিস
১ ঘণ্টা আগে
পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় আরও একজন মারা গেছেন। এ নিয়ে নিহতের সংখ্যা দাঁড়াল চারে। মাধপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
১ ঘণ্টা আগে