ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৮ নম্বর গেটসংলগ্ন এলাকায় ফের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে আগুনের তীব্রতা বাড়ার আগেই বিমানবন্দরে থাকা ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণ আনেন।
আজ শনিবার রাত ৯টা ২০ মিনিটের দিকে বিমানবন্দরের ৮ নম্বর গেটসংলগ্ন কার্গো এলাকায় ময়লার স্তুপে এই আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্তব্যরত কর্মকর্তা রাশেদ বিন খালেদ আজকের পত্রিকাকে বলেন, রাত সাড়ে ৯টার দিকে ময়লার স্তুপে আগুনের সূত্রপাত হয়, বিমানবন্দরে থাকা ফায়ার সার্ভিসের কর্মীরা আগুনের ধোঁয়া দেখতে পেয়ে দ্রুত সেখানে গিয়ে আগুন নিভিয়ে ফেলে। বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বিমানবন্দর ফায়ার স্টেশনের ২টি ইউনিট এতে কাজ করেছে।
এর আগে গত বছর ১৮ অক্টোবর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে আমদানি করা বিপুল পরিমাণ মালামাল পুড়ে যায়।
এ ছাড়া চলতি বছরের ৫ জুন বিমানবন্দরের ৯ নম্বর গেটসংলগ্ন কুরিয়ার শেডেও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সে সময় বিমানবন্দরের নিজস্ব ফায়ার সার্ভিসের পাশাপাশি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একাধিক ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

কাঁধের টিউমার অপসারণ করাতে গিয়ে ‘ভুল অস্ত্রোপচারে’ মারা গেছেন কৃষক ওসমান গণি (৫৫)। একই চিকিৎসকের ভুল অস্ত্রোপচারের শিকার হয়ে পঙ্গু হওয়ার পথে আরও তিনজন নারী-পুরুষ।
৩ ঘণ্টা আগে
তিস্তার পানি কমছে, কিন্তু কমছে না নদীপাড়ের মানুষের উদ্বেগ-উৎকণ্ঠা। বরং পানি নামার সঙ্গে সঙ্গে রংপুরের গঙ্গাচড়া উপজেলায় নদীর দুই তীরে শুরু হয়েছে ভয়াবহ ভাঙন। স্থানীয়দের দাবি, জিও ব্যাগ ফেলে সাময়িকভাবে ভাঙন ঠেকানো গেলেও স্থায়ী সমাধান মিলবে না। তিস্তা খনন ছাড়া এই সংকটের কোনো বিকল্প নেই।
৩ ঘণ্টা আগে
পার্বত্য অঞ্চলের দরিদ্র মানুষের ভাগ্যবদল, আমিষের চাহিদা পূরণ এবং ক্ষুদ্র খামারিদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে প্রাণিসম্পদ অধিদপ্তরের তিন বছর মেয়াদি প্রকল্পে অনিয়মের অভিযোগ উঠেছে। সেই সঙ্গে পাহাড়ি জনপদের ভূপ্রকৃতি ও প্রথাগত প্রাণী পালনের রীতি উপেক্ষা করে অবাস্তব পরিকল্পনার কারণে প্রকল্পের উদ্দেশ্যও...
৩ ঘণ্টা আগে
বঙ্গোপসাগরে ভাসমান এলএনজি টার্মিনালের (এফএসআরইউ) যান্ত্রিক ত্রুটি মেরামত না হওয়ায় দেশজুড়ে তীব্র গ্যাস-সংকটের সুরাহা হয়নি। মেরামতকাজ শুরু হলেও টার্মিনালটি কবে চালু হবে, তা নিশ্চিত করে জানাতে পারেনি পেট্রোবাংলা বা জ্বালানি মন্ত্রণালয়। ফলে গ্যাসের এই তীব্র সংকট শিগগির কাটছে না।
৪ ঘণ্টা আগে