রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো এলাকায় আবারও আগুন লেগেছে। বিমানবন্দরের ৯ নম্বর গেটসংলগ্ন কুরিয়ার শেডে (মালামাল রাখার স্থান) এ অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে জানা গেছে।
আগুন নিয়ন্ত্রণে বিমানবন্দরের নিজস্ব ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রাথমিকভাবে কাজ শুরু করেছে। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আরও চারটি ইউনিট যুক্ত হয়েছে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, রাত ১১টা ২৪ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ১১টা ২৭ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে তারা।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা রাশেদ বিন খালিদ বলেন, আগুন লাগার খবরে প্রথমে দুটি ইউনিট কাজ শুরু করে, পরে আরও চারটি ইউনিট পাঠানো হয়েছে।
নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার শফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘আগুনের তীব্রতা খুব বেশি নয়। দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে বলে আশা করছি।’
তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি।

রায়েরবাজার কবরস্থানে জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের গণকবরে শ্রদ্ধা নিবেদন ও পুষ্পস্তবক অর্পণ করেছেন জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের মহাপরিচালক এহসান মাহমুদ। আজ শনিবার তিনি শহীদদের গণকবরে শ্রদ্ধা জানান। এ সময় তাঁর সঙ্গে জুলাই জাদুঘরের একটি প্রতিনিধি দল উপস্থিত ছিল।
২ মিনিট আগে
‘ছেলে হারানোর যন্ত্রণা একমাত্র মা বোঝে। দুই বছর হয়েছে, আমাদের ছেলেদের গুলি করে হত্যা করা হয়েছে। কিন্তু হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার এখনো পাইনি।’ আজ শনিবার দুপুরে খাগড়াছড়িতে জুনান চাকমা ও রুবেল ত্রিপুরা হত্যার দ্বিতীয় বার্ষিকীতে এক স্মরণসভায় নিহতদের মায়েরা এসব কথা বলেন।
৯ মিনিট আগে
সরেজমিনে দেখা যায়, নিজের ৩৬ শতাংশ জমিতে সার প্রয়োগ করছেন হাসিনা। এক নিকটাত্মীয়কে দিয়ে জমিতে সার ছিটিয়ে নিচ্ছেন। প্রান্তজুড়ে গাঢ় সবুজ আমনখেত। মাঝে হাসিনার জমির আমন ধানের চারা গাছ লালচে আকার ধারণ করেছে। সময়মতো সার দিতে না পারায় ধানগাছের আশানুরূপ বৃদ্ধি
১৭ মিনিট আগে
গত ১৩ সেপ্টেম্বর নগর ভবনে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে কর্মকর্তা-কর্মচারীদের এক দিনের বেতনের সমপরিমাণ অর্থ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। প্রতিটি বেড ২০ হাজার টাকা করে মোট ৩০টি বেড কিনতে ব্যয় হয়েছে ৬ লাখ টাকা।
১৮ মিনিট আগে