
নারায়ণগঞ্জ-৪ আসনে এনসিপি থেকে নির্বাচিত সংসদ সদস্য আবদুল্লাহ আল আমিন বলেছেন, ‘মানুষ সিদ্ধান্ত নিতে পেরেছে যে পরিবর্তন কার দ্বারা হবে। আমরা সেই মানুষদের ভালোবাসার প্রতিদান দিতে চাই কাজের মাধ্যমে। গত দুই মাস একটা কথাই বলেছি, নারায়ণগঞ্জকে আমরা পজিটিভ নারায়ণগঞ্জে পরিবর্তন করব। রাজনৈতিক দুর্বৃত্তায়ন থেকে বের হয়ে বাসিন্দাদের নাগরিক মর্যাদা নিশ্চিত করব।’
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের কার্যালয়ে ভোটের চূড়ান্ত ফলাফল ঘোষণা শেষে আল আমিন এ মন্তব্য করেন।
আল আমিন বলেন, ‘আজকে থেকে নারায়ণগঞ্জে যেকোনো ধরনের চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীকে প্রতিহত করুন। আমরা আপনাদের পাশে আছি। সন্ত্রাসীদের প্রশ্নে আমরা কোনো ছাড় দেব না। আমরা মানুষের ম্যান্ডেট অর্জন করেছি। এই প্রতিশ্রুতি রাখতে আপনারা আমাদের মাঠে পাবেন। যারা আমাদের ভোট দিয়েছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞ। যাঁরা ভিন্ন প্রার্থীকে ভোট দিয়েছেন, তাঁদের প্রতি ন্যূনতম বৈষম্য করার অধিকার আমাদের নাই। প্রত্যেক নাগরিক তাঁর মর্যাদা পাবেন।’
আল আমিন বলেন, ‘পুরো অঞ্চলের সমস্যা সমাধানে মাস্টারপ্ল্যান দরকার। মানুষের সমস্যা নিরসনে আদায়ে যেকোনো উপায়ে সমাধানের জন্য কাজ করে যাব। ইতিমধ্যে মাস্টারপ্ল্যানের জন্য জার্মানের একটি টিম ও বুয়েটের টিমের সঙ্গে কথা বলেছি। ড্রেনেজ সমস্যা নিয়ে প্রথম কাজ শুরু করতে চাই। আগামী ১৫ দিনের মধ্যে ইনফরমেশন সেন্টার তৈরি করতে চাই। সেখানে পরিচয় দিয়ে বা পরিচয় গোপন রেখে অভিযোগ বা সমস্যার কথা জানাতে পারবেন। নাগরিক সেবা অ্যাপসও তৈরি করতে যাচ্ছি। আমরা সেই অনুযায়ী স্টেপ নেব। নেগেটিভ নারায়ণগঞ্জ ব্র্যান্ডিং রোধে জিরো টলারেন্স।’
তিনি আরও বলেন, ‘কিশোর গ্যাং নিয়ন্ত্রণ করে মাদক ব্যবসায়ীরা। পাশাপাশি কিছু রাজনৈতিক নেতা, যারা চাঁদাবাজির জন্য কিশোর গ্যাংকে শেল্টার দেয়। এখানে ব্যবসায়ী ও সাধারণ মানুষ নানাভাবে হয়রানির শিকার হয়েছিল। তারা সম্মিলিতভাবে সেই গ্রুপকে নির্বাচনে প্রতিহত করেছে। আমি সকলের সহযোগিতা নিয়ে এই সমস্যা নিরসনে কাজ করতে চাই।’

গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ ‘আয়নাবাজি’ সিনেমার মতো একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। টাকার বিনিময়ে অন্য আসামির হয়ে জেল খাটতে গিয়ে ধরা পড়েছেন মো. আজিজুল হক নামের এক ব্যক্তি। ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির মাধ্যমে তাঁর প্রকৃত পরিচয় শনাক্ত করেছে কারা কর্তৃপক্ষ।
১৩ দিন আগে
পৃথক তিনটি ঘটনাস্থল। তিনটি খুন। দুই ঘটনায় প্রাণ গেছে দুই নারীর। আরেক স্থানে খুন হয়েছেন এক পুরুষ। তিনটি হত্যাকাণ্ডই ঘটিয়েছেন তাঁদের ছেলেরা। পুলিশ, এলাকাবাসী ও স্বজনদের বরাত দিয়ে জানা যাচ্ছে, খুনের ঘটনায় জড়িত তিনজনই মাদকাসক্ত।
১৪ দিন আগে
বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গানবাংলা’র ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন।
১৭ দিন আগে
আজ এক বিজ্ঞপ্তিতে সিআইডি জানিয়েছে, সালাউদ্দিন সামাজিক যোগাযোগমাধ্যমের একটি ম্যারেজ মিডিয়া পেজ ব্যবহার করে যুক্তরাষ্ট্রপ্রবাসী ওই নারীর সঙ্গে পরিচিত হন। তিনি ভুয়া নাম ‘নাদিম আহমেদ সুমন’ ব্যবহার করে নিজেকে কানাডাপ্রবাসী ও বিপত্নীক দাবি করেন। ভুক্তভোগী নারীর আস্থা অর্জনের জন্য ভিডিও কলে তাঁর মা ও বোন..
২১ জানুয়ারি ২০২৬