
রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৫৯২টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। একই সঙ্গে ৫৪৯টি যানবাহন ডাম্পিং এবং ২৮৫টি যানবাহন রেকার করা হয়েছে। বরাবরের মতো ট্রাফিক আইন লঙ্ঘনে সবচেয়ে বেশি মামলা হয়েছে মিরপুর অঞ্চলে।
আজ সোমবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপকমিশনার নিয়াজ মেহেদীর পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার (২৮ জুন) রাজধানীর বিভিন্ন এলাকায় পরিচালিত অভিযানে ট্রাফিক-রমনা বিভাগে ১২১টি, লালবাগ বিভাগে ২৭৯টি, মতিঝিল বিভাগে ৪৬৩টি, ওয়ারী বিভাগে ১৯০টি, তেজগাঁও বিভাগে ৩৪৮টি, মিরপুর বিভাগে ৪৮৮টি, উত্তরা বিভাগে ৪৪৩টি এবং গুলশান বিভাগে ২৬০টি মামলা করা হয়েছে।
অভিযানে বিভিন্ন ধরনের যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এর মধ্যে বাস, ট্রাক, কাভার্ড ভ্যান, সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
ডিএমপি জানিয়েছে, রাজধানীতে ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখতে ট্রাফিক বিভাগের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ইটবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। সোমবার সকালে তিনলাখপীর-চারগাছ সড়কের মান্দারপুর এলাকায় এ দুর্ঘটনায় ট্রাকচালক ও হেলপারও আহত হন। নিহতদের মরদেহ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
২ মিনিট আগে
রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় তিনটি সরকারি হাসপাতালে দালালবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেছে র্যাব-২ এর ভ্রাম্যমাণ আদালত। অভিযানে নারীসহ দালাল চক্রের ১২ জনকে আটক করা হয়। পরে তাঁদের মধ্যে ৮ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং ৪ জনকে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
৪ মিনিট আগে
শত বছর ছুই ছুই মাদারীপুরের ঐতিহ্যবাহী জীবন মিষ্টান্ন ভান্ডার। জেলার এমন কেউ নেই, যে এই দোকান থেকে মিষ্টি খায়নি। দীর্ঘদিন মান ধরে রাখার জন্য জীবনের মিষ্টির সুনাম ছড়িয়ে পড়েছে বিদেশেও।
১১ মিনিট আগে
বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য দুর্নীতি দমন কমিশনের (দুদক) তলবে হাজির হননি বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান সম্পাদক মাহবুব মোর্শেদ। নির্ধারিত সময়ে কমিশনে উপস্থিত না হওয়ার পাশাপাশি সময় চেয়েও কোনো আবেদন করেননি তিনি।
১৫ মিনিট আগে