
রাজধানীর উত্তরায় কামারপাড়া ১০ নম্বর সেক্টরে একটি আবাসিক ভবনে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে নারী-শিশুসহ ১০ জন দগ্ধ হয়েছেন। তাঁদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে কামারপাড়ার ১০ নম্বর সেক্টর কবরস্থান রোড মেম্বার বাড়ির পাশে আবুল কালামের বাসভবনের দ্বিতীয় তলায় এই দুর্ঘটনা ঘটে।
দগ্ধ ব্যক্তিরা হলেন রুবেল (৩০), তাঁর স্ত্রী অন্তঃসত্ত্বা সোনিয়া আক্তার (২৫), মেয়ে রোজা (৩), সোনিয়ার বড় বোন রিয়া (২৭)। রুবেলের চাচাতো ভাই এনায়েত আলী (৩২), তাঁর স্ত্রী দেলেরা খাতুন (২৮), ছেলে জুনায়েদ (১০), এনায়েতের ছোট ভাই হাবিব (৩০), এনায়েতের ভাগনি আয়েশা খাতুন (১৯)।
এ ছাড়া আবু কালাম রুবেল (৩৫) নামে আরও একজন দগ্ধ হয়েছেন।
আহত ব্যক্তিদের হাসপাতালে নিয়ে আসা এনায়েতের ভাগিনা সাজেদ মাতব্বর বলেন, ওই বাড়ির দ্বিতীয় তলার থাকেন রুবেল-সোনিয়া দম্পতি। রুবেল মোটরসাইকেল রাইড শেয়ার করেন। রুবেলের চাচাতো ভাই এনায়েত দুবাইপ্রবাসী। কিছুদিন আগে দেশে ফিরেছেন। তাঁদের বাড়ি মাদারীপুরের শিবচর উপজেলায়।
সাজেদ মাতব্বর আরও বলেন, এনায়েত পরিবার নিয়ে গ্রাম থেকে চাচাতো ভাই রুবেলের ওই বাসায় এসেছিলেন বেড়াতে। একই বাড়ির চারতলায় থাকেন সাজেদ মাতব্বর। রাত সাড়ে ৩টার দিকে দ্বিতীয় তলায় বিস্ফোরণ হয়। বিকট শব্দ শুনে সবাই বেরিয়ে দেখেন, ভবনের নিচতলা ও দ্বিতীয় তলার দেয়াল ভেঙে গেছে ৷ দগ্ধ হয়েছেন দ্বিতীয় তলায় থাকা ১০ জনই । দ্রুত তাঁদের উদ্ধার করে হাসপাতালে আনা হয়।
এদিকে বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন শাওন বিন রহমান জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় ১০ জন বার্ন ইনস্টিটিউটে এসেছেন। তাঁদের মধ্যে রুবেলের শরীরের ৩২ শতাংশ, সোনিয়া আক্তারের ১০০, রোজার ১৮, রিয়ার ৩২, এনায়েত আলীর ৮৫, দেলেরা খাতুনের ১৪, জুনায়েদের ২৪, হাবিবের ১৯, আয়েশা খাতুনের ১২ এবং আবু কালাম রুবেলের ৭ শতাংশ দগ্ধ হয়েছে। এ ছাড়া তাঁদের সবার শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়েছে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের কর্মকর্তা রোজিনা আক্তার আজকের পত্রিকাকে বলেন, বিস্ফোরণের খবর পেয়ে তাঁদের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। বিস্ফোরণে বেশ কয়েকজন আহত হয়েছেন। গ্যাসলাইন লিকেজে এই বিস্ফোরণ হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ভ্রাম্যমাণ ভিক্ষুকদের মোবাইল ব্যাংকিং (এমএফএস) অ্যাকাউন্ট ব্যবহার করে চাঁদাবাজির টাকা আদায়ের অভিযোগে এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আজ মঙ্গলবার সন্ধ্যায় সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দীন খান বিষয়টি নিশ্চিত করেন।
১০ দিন আগে
রাজধানীর মোহাম্মদপুরের বছিলা সিটি ডেভেলপার্স হাউজিং ও একেপিচ টাওয়ার মার্কেটে চাঁদা দাবি করে দোকানপাট বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া মো. ফারুককে গ্রেপ্তার করেছে পুলিশ। এরপর তাঁকে ঘটনাস্থল এলাকায় ঘুরিয়ে থানায় নেওয়া হয়। আজ রোববার দুপুরে মোহাম্মদপুর থানা-পুলিশের একটি দল তাঁকে ওই এলাকা থেকে গ্রেপ্তার করে।
১৩ দিন আগে
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাউল হকের ব্যক্তিগত মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে বিপুল পরিমাণ অর্থ লেনদেনের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, ওই অর্থের বড় অংশ অনলাইন জুয়ার সাইটে ব্যয় করা হয়েছে। তবে ওসি দাবি করেছেন, একটি চক্র তাঁর মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট হ্যাক করে এসব
১৪ দিন আগে
রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
১৮ দিন আগে