
রাজধানীর ফার্মগেটে একটি মাইক্রোবাসে আগুনের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। আজ বুধবার সকালে ফার্মগেটে আনন্দ সিনেমা হলের সামনে এ আগুন লাগার ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকালে হঠাৎ একটি মাইক্রোবাসে আগুন ধরে যায়। এ সময় আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। গাড়িটি পুড়ে গেছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, প্রথমে চলন্ত মাইক্রোবাসটিতে একটা বিকট আওয়াজ হয়। এসময় মাইক্রোবাসটির ভেতরে যারা ছিল তারা সঙ্গে সঙ্গে নেমে যান। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি।
তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যাশৈন্যু মারমা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ফার্মগেটে একটা মাইক্রোবাসে আগুন লাগে। যান্ত্রিক ত্রুটির কারণে এই আগুনের ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি।

সাবেক চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরীর আয়কর নথি জব্দের নির্দেশ দেওয়া হয়েছে। আজ বুধবার (৬ মে) ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এই নির্দেশ দেন।
৩ মিনিট আগে
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলে থাকা প্রাইভেট কারে চার-পাঁচজন যুবক ছিলেন। তাঁদের মধ্যে তিনজন পালিয়ে যান এবং শাহাজাদা (২৩) ও তপু সাহা (২২) নামে দুজনকে স্থানীয়রা আটক করে পুলিশের হাতে তুলে দেয়। স্থানীয়দের ধারণা, হত্যার পর মরদেহ ফেলে পালানোর সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।
২৯ মিনিট আগে
পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, চুক্তির পূর্ণ বাস্তবায়ন এবং আর্থ-সামাজিক উন্নয়ন ত্বরান্বিত করতে সমন্বিত উদ্যোগ জোরদারের ওপর গুরুত্বারোপ করেছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়। সকল জনগোষ্ঠীর আস্থা ও অংশগ্রহণ নিশ্চিত করেই এ অঞ্চলে টেকসই উন্নয়ন সম্ভব বলে মনে করেন পার্বত্য চট্টগ্রাম....
৩৩ মিনিট আগে
দৌলতখান থানার ওসি মো. ফকরুল ইসলাম বলেন, বিক্ষোভকারীরা বেলা ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ভোলা-চরফ্যাশন সড়ক অবরোধ করে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার জাকির হোসেনের মুক্তির দাবি জানান। পরে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
১ ঘণ্টা আগে