রাজধানীর কদমতলিতে একটি বাসা থেকে শারমিন আক্তার শেলী (২৭) নামে এক আনসার সদস্যের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ বলছে, ওই ভাড়া বাড়িতে স্বামী-স্ত্রী একসঙ্গে থাকলেও স্বামীর খোঁজ পাওয়া যাচ্ছে না।
গতকাল রোববার দুপুরে জুরাইন কমিশনার মোড়ের ৯৮৪/১ নম্বর বাসার চতুর্থ তলার একটি ফ্ল্যাট থেকে মরদেহ উদ্ধার করা হয়। পরে রাতে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, নিহত শারমিন আক্তার শেলী আনসার সদস্য হিসেবে কর্মরত ছিলেন। তাঁর বাড়ি শ্যামপুরের পূর্ব ধোলাইপাড় এলাকায়।
বাড়িওয়ালা দানেশ হাওলাদার জানান, তিনি ওই বাড়ির দোতলায় থাকেন। গত দুদিন ধরে বাড়িতে দুর্গন্ধ পাচ্ছিলেন। কিন্তু গন্ধের কোনো উৎস খুঁজে পাননি। পরে চতুর্থ তলার ফ্ল্যাটের বাইরে তালা ঝুলতে দেখে সন্দেহ হলে ৯৯৯-এ ফোন দেন। খবর পেয়ে পুলিশ এসে দরজা ভেঙে ভেতর থেকে শারমিনের পচনশীল মরদেহ উদ্ধার করে।
দানেশ হাওলাদার আরও বলেন, প্রায় নয় মাস আগে শারমিন ও তাঁর স্বামী ওই ফ্ল্যাট ভাড়া নেন। তাঁরা নিয়মিত সেখানে থাকতেন না, মাঝে মধ্যে আসতেন। কয়েকদিন ধরে কাউকে দেখা যায়নি। মরদেহ উদ্ধারের পরও স্বামী বা আত্মীয়স্বজন কেউ সেখানে আসেননি।
কদমতলি থানার উপপরিদর্শক (এসআই) মো. মুশাহিদুল ইসলাম বলেন, ওই বাসায় স্বামী-স্ত্রী থাকতেন। তবে ঘটনার পর থেকে তাঁর স্বামীকে পাওয়া যাচ্ছে না। ধারণা করা হচ্ছে, তিন থেকে চারদিন আগে ওই নারীকে হত্যা করে বাইরে থেকে তালাবদ্ধ করে পালিয়ে গেছেন। ওই নারীর স্বামীকে ধরতে মাঠে কাজ করছে পুলিশ। তাঁর আত্মীয় স্বজনদের খবর দেওয়া হয়েছে। মরদেহে আঘাতের চিহ্ন রয়েছে বলেও জানিয়েছেন তিনি।

বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার কেন্দ্রীয় সদস্য ও ঢাকা মহানগরীর সাবেক সভাপতি মাওলানা মুহাম্মদ রইস উদ্দিন হত্যাকাণ্ডের এক বছর পেরিয়ে গেলেও এজাহারভুক্ত কোনো আসামি গ্রেপ্তার না হওয়ায় তীব্র ক্ষোভ ও উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট।
৪ মিনিট আগে
ঝিনাইদহের শৈলকুপায় মোহন শেখ হত্যা মামলায় আশরাফুল ইসলাম নামের এক সাংবাদিককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার (২৫ এপ্রিল) রাতে তাঁকে উপজেলার বড়দা এলাকা থেকে থানায় নিয়ে গতকাল রোববার ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আশরাফুল ইসলামের নাম ওই মামলার এজাহারে ছিল না।
৭ মিনিট আগে
প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক পরিচালক লে. কর্নেল (চাকরিচ্যুত) মো. আফজাল নাছেরকে উত্তরা পূর্ব থানার এক ছাত্র হত্যা মামলায় ফের দুই দিনের পুলিশ রিমান্ডে নেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইন এই নির্দেশ দেন।
২৬ মিনিট আগে
ঢাকার ফিলিং স্টেশনগুলোয় জ্বালানি তেল সংগ্রহ করতে গিয়ে প্রায় দুই মাস ধরে দীর্ঘ সারি ও অপেক্ষার চিত্রই বারবার সামনে এসেছে। হয়েছে সংবাদ শিরোনাম। তবে আজ সোমবার ঢাকার বিভিন্ন পেট্রল পাম্পে গিয়ে তাৎক্ষণিক তেল সংগ্রহ করতে পেরেছেন মোটরসাইকেল চালকেরা। তবে কিছু কিছু পাম্পে ১০ মিনিট থেকে সর্বোচ্চ...
৩৬ মিনিট আগে