
ঝিনাইদহের শৈলকুপায় মোহন শেখ হত্যা মামলায় আশরাফুল ইসলাম নামের এক সাংবাদিককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার (২৫ এপ্রিল) রাতে তাঁকে উপজেলার বড়দা এলাকা থেকে থানায় নিয়ে গতকাল রোববার ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আশরাফুল ইসলামের নাম ওই মামলার এজাহারে ছিল না। সাংবাদিককে গ্রেপ্তারের প্রতিবাদে আজ সোমবার স্থানীয় সাংবাদিকেরা ঝিনাইদহ শহরে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন।
এদিকে মোহন শেখ হত্যা মামলার বাদী নিহতের ছেলে হারুন অর রশীদ জানিয়েছেন, আশরাফুল ইসলাম তাঁর বাবার হত্যার সঙ্গে যুক্ত ছিলেন—এমন তথ্য তিনি পাননি। যে কারণে আজ তিনি আইনজীবীর মাধ্যমে আদালতে একটি লিখিত দিয়েছেন। আশরাফুল ইসলাম বর্তমানে ঝিনাইদহ কারাগারে রয়েছেন।
জানা গেছে, ২৩ এপ্রিল সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মনোহরপুর ইউনিয়নের মাধবপুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে মোহন শেখ (৬০) নামের এক কৃষক নিহত হন। তিনি ওই গ্রামের মৃত মতলেব শেখের ছেলে। এ ঘটনায় নিহত মোহন শেখের ছেলে হারুন অর রশীদ বাদী হয়ে ৪২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২০ থেকে ২৫ জনকে আসামি করে শৈলকুপা থানায় একটি মামলা করেন। সেই মামলায় এজাহারনামীয় একজনসহ দুজন গ্রেপ্তার হয়েছেন। যাঁর অপরজন হচ্ছেন স্থানীয় সাংবাদিক আশরাফুল ইসলাম।
গ্রেপ্তার সংবাদকর্মী আশরাফুল ইসলামের স্ত্রী শান্তা খাতুন জানান, তাঁর স্বামী সাংবাদিকতা করেন। সংঘর্ষে যিনি মারা গেছেন, তিনি তাঁর প্রতিবেশী দাদাশ্বশুর। শান্তা খাতুন আরও জানান, গত শনিবার রাতে তিনি বাবার বাড়ি শৈলকুপার ব্রাহিমপুর ছিলেন। আশরাফুলও রাতে সেখানে অবস্থান করছিলেন। রাত ১২টার দিকে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে মোবাইল ফোনে তাঁকে পার্শ্ববর্তী বড়দা সেতুর কাছে আসতে বলা হয়। আশরাফুল তখন সেখানে গেলে ওসি ডাকছেন, এমন কথা বলে শৈলকুপা থানায় নেওয়া হয়। গতকাল দুপুরে তাঁকে মোহন শেখ হত্যা মামলায় আসামি দেখিয়ে আদালতে পাঠানো হয়। তাঁর দাবি, পত্রিকায় সংবাদ প্রকাশের জেরে প্রশাসন ক্ষুব্ধ হয়ে আশরাফুলকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছে।
এ বিষয়ে জানতে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ূন কবির মোল্লাকে কয়েকবার ফোন দিলেও তিনি তা রিসিভ করেননি। টেক্সট পাঠানো হলেও রেসপন্স করেননি।
শৈলকুপা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আখতারুজ্জামান বলেন, মামলার এজাহারে আশরাফুলের নাম নেই। তবে তদন্তে আশরাফুলের সংশ্লিষ্টতা পেয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

শিক্ষককে আটকের বিষয়টি জানতে পেরে প্রধানমন্ত্রী তাঁকে ছেড়ে দেওয়ার নির্দেশ দেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও উপদেষ্টা মাহ্দী আমিন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানান, বিষয়টি জানতে পেরে প্রধানমন্ত্রী সংক্ষুব্ধ হন।
৫ মিনিট আগে
নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে বগুড়ায় চালু করা হয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) মহিলা বাস সার্ভিস। তবে চালুর এক মাসের বেশি সময় পেরিয়ে গেলেও প্রত্যাশিত যাত্রী পাচ্ছে না বাস দুটি। দিনের বেশির ভাগ সময়ই ৪৫ আসনের বাসে অল্পসংখ্যক যাত্রী দেখা যায়।
৭ ঘণ্টা আগে
সাগরে বড় জাহাজ থেকে তেল খালাস করে সরাসরি ডিপোতে আনার জন্য নির্মাণ করা হয় সিঙ্গেল পয়েন্ট মুরিং উইথ ডাবল পাইপলাইন (এসপিএম)। কক্সবাজারের মহেশখালী থেকে বঙ্গোপসাগরের তলদেশ দিয়ে চট্টগ্রামের পতেঙ্গা ডিপো পর্যন্ত টানা হয়েছে ১১০ কিলোমিটার লম্বা এই পাইপলাইন। এই প্রকল্পে ব্যয় করা হয় ৮ হাজার ২৯৮ কোটি টাকা।
৭ ঘণ্টা আগে
জনবসতিহীন এলাকায় একটি পরিত্যক্ত মুরগির খামার। সেখানে প্রতিদিন জড়ো হচ্ছে শিশু-কিশোর, প্রাপ্তবয়স্করা। টাকার বিনিময়ে বিভিন্ন বয়সী মানুষের কাছ থেকে নেওয়া হয় পাসপোর্টের ছবি, পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য ও ফেস ভেরিফিকেশন। দিনশেষে এসব তথ্য পাচার হয় বিদেশে।
৮ ঘণ্টা আগে