রাজধানীর কদমতলীর শনিরআখড়া এলাকার একটি মাদ্রাসা থেকে নাঈম ইসলাম শেখ (১২) নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার বেলা সাড়ে ৩টার দিকে মাদ্রাসার তৃতীয় তলা থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
কদমতলী থানার উপপরিদর্শক (এসআই) মো. আমজাদ হোসেন জানান, বিকেলে মাদ্রাসা কর্তৃপক্ষের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে। ওই সময় শিক্ষার্থী শায়িত অবস্থায় ছিল।
পুলিশ জানায়, মাদ্রাসা কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, দুপুরে নাঈম বাথরুমে যায়। দীর্ঘ সময় কোনো সাড়া না পাওয়ায় শিক্ষকরা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। সেখানে কাপড় রাখার স্ট্যান্ডের সঙ্গে নিজের পরনের পাঞ্জাবি গলায় পেঁচানো অবস্থায় তাকে ঝুলতে দেখা যায়। পরে শিক্ষকরা তাকে নিচে নামান।
এসআই আমজাদ হোসেন বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নাঈমের মা নাজমা আক্তার বলেন, তাঁদের বাড়ি বরিশালের উজিরপুর উপজেলার মোশন গ্রামে। বর্তমানে পরিবারটি কদমতলীর মুরাদপুর এলাকায় ভাড়া বাসায় থাকে। নাঈম ও তার ছোট ভাই দুজনই ওই মাদ্রাসার আবাসিক শিক্ষার্থী।
নাজমা আক্তার অভিযোগ করেন, সোমবার বিকেলে মাদ্রাসা থেকে ফোন করে শুধু জানানো হয়, নাঈম অসুস্থ। মাদ্রাসায় পৌঁছে তিনি ছেলেকে মৃত অবস্থায় পান। এর আগেই পুলিশ সেখানে উপস্থিত হয়েছিল।
নাজমা আক্তার আরও বলেন, গত শুক্রবার তিনি দুই ছেলেকে দেখতে মাদ্রাসায় গিয়েছিলেন। তখন নাঈম কিছু বলতে চাইলেও জাকারিয়া নামে এক শিক্ষক পাশে থাকায় আর কিছু বলতে পারেনি। তিনি বলেন, ‘আমার ছেলে ফাঁসি দিতে পারে না। এর মধ্যে অন্য কোনো ঘটনা আছে।’ ঘটনাটি তদন্তের অনুরোধ করেন তিনি।

বাস মালিক সমিতির নেতৃত্ব নিয়ে দ্বন্দ্বে বরিশাল নগর ঘেঁষা কীর্তনখোলা নদীর পূর্ব প্রান্তের চরকাউয়া বাসস্ট্যান্ড থেকে সব রুটে বাস চলাচল এখনো স্বাভাবিক হয়নি। মালিক ও শ্রমিকদের একটি বড় অংশ কাজে ফেরেনি। যে কারণে ৬টি রুটে সোমবারও অর্ধশত বাস চলাচল বন্ধ রয়েছে।
২ মিনিট আগে
স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় অভিনেতা জাহের আলভীকে জামিন দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের বেঞ্চ গতকাল রোববার এ রায় দেন। জাহের আলভীর পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন ও আইনজীবী শেখ রফিকুল ইসলাম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল...
৫ মিনিট আগে
বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬ উপলক্ষে ঝিনাইদহ সদর উপজেলার গান্না ইউনিয়নের কালুহাটি কমিউনিটি ক্লিনিকে আজ এক সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে গর্ভবতী মা, প্রসূতি মা, শিশুদের অভিভাবক ও কমিউনিটি ক্লিনিকের বিভিন্ন সেবাগ্রহীতা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
১৫ মিনিট আগে
বরিশালের বাকেরগঞ্জে বোমা সদৃশ বস্তুর বিস্ফোরণের ঘটনায় নারী ও শিশুসহ তিনজন গুরুতর আহত হয়েছেন। আজ সোমবার সকালের দিকে উপজেলার ভরপাশা ইউনিয়নের দুধলমৌ গ্রামের শাহ আলম হাওলাদারের বাড়িতে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দগ্ধদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) পাঠানো হয়ে।
১৮ মিনিট আগে