
রাজধানীর টেকনিক্যাল মোড়ে ‘ককটেল’ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কেউ আহত হওয়ার সংবাদ পাওয়া যায়নি। আজ মঙ্গলবার রাত সোয়া ৮টার দিকে এই ঘটনা ঘটে।
আজকের পত্রিকাকে এই তথ্য নিশ্চিত করেছেন দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দুলাল হোসেন।
ওসি বলেন, টেকনিক্যাল মোড়ে একটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রাত সোয়া ৮টার দিকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এটি ককটেল নাকি পটকা তা নিশ্চিত নয়। গানপাউডার পড়ে থাকতে দেখা গেছে।
এখন পর্যন্ত এই ঘটনায় কেউ আহত হয়েছে কি না জানা যায়নি। কারা ঘটিয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

চট্টগ্রামের সীতাকুণ্ডে মসজিদের ভেতর থেকে মোহাম্মদ আমির হোসেন (৪০) নামে এক ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত পৌনে ১১টায় উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বাংলাবাজার এলাকার রাজা মিয়া সওদাগর জামে মসজিদ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ইমামের বাড়ি বাঁশখালী উপজেলায়।
৩৯ মিনিট আগে
পুলিশ জানায়, মঙ্গলবার (২৩ জুন) যাত্রাবাড়ী থানা-পুলিশ থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে নিয়মিত ও পরোয়ানাভুক্ত মামলার আসামিসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত ২০ জনকে গ্রেপ্তার করা হয়।
৪২ মিনিট আগে
ডিএমপি জানায়, জননিরাপত্তা নিশ্চিত এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
১ ঘণ্টা আগে
নওগাঁর সাপাহার সীমান্ত দিয়ে নারী, পুরুষ, শিশুসহ মোট নয়জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর (পুশ ইন) চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বাধার মুখে তাঁরা বাংলাদেশে প্রবেশ করতে পারেননি। বর্তমানে তাঁরা দুই দেশের সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছেন।
১ ঘণ্টা আগে