
ঈদুল আজহায় পশু কোরবানির পর রাজধানীজুড়ে বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু করেছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন। আজ বৃহস্পতিবার (২৮ মে) দুপুর থেকে নগরীর বিভিন্ন পাড়া-মহল্লায় পরিচ্ছন্নতাকর্মীদের বর্জ্য সংগ্রহ করতে দেখা গেছে।
মিরপুর, শান্তিনগর, ধানমন্ডি, লালবাগ, রামপুরাসহ বিভিন্ন এলাকায় দেখা গেছে, পিকআপ ভ্যান ও ঠেলাগাড়ির মাধ্যমে কোরবানির পশুর বর্জ্য সংগ্রহ করে দ্রুত ডাম্পিং ট্রাকে নেওয়া হচ্ছে। দুর্গন্ধ ও পরিবেশদূষণ এড়াতে দ্রুততম সময়ের মধ্যে বর্জ্য অপসারণে কাজ করছেন পরিচ্ছন্নতাকর্মীরা।
সিটি করপোরেশন জানিয়েছে, নগরী পরিচ্ছন্ন রাখতে নির্ধারিত সময়ের মধ্যেই শতভাগ বর্জ্য অপসারণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ কাজে প্রায় ৪০ হাজার পরিচ্ছন্নতাকর্মী মাঠে কাজ করছেন। পাশাপাশি কার্যক্রম তদারকিতে সিটি করপোরেশনের কর্মকর্তারাও বিভিন্ন এলাকায় উপস্থিত রয়েছেন।
স্থানীয় বাসিন্দারা বলছেন, আগের বছরের তুলনায় এবার অনেক দ্রুতগতিতে কোরবানির বর্জ্য অপসারণ করা হচ্ছে। এতে নগরবাসীর ভোগান্তিও তুলনামূলক কম হচ্ছে।
এদিকে কোরবানির বর্জ্য অপসারণে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) ১২ ঘণ্টার সরকারি সময়সীমার আগেই কাজ শেষ করার ঘোষণা দিয়েছে। ডিএনসিসি ১৬ হাজার ৮৯০ জন কর্মী ও ৭৫২টি যানবাহন ব্যবহার করে বেলা ২টায় মিরপুরে কার্যক্রম শুরু করে। ডিএসসিসি ১৩ হাজার ৪৫৩ জন কর্মী ও ২ হাজার ১১৭টি যান নিয়ে বেলা দেড়টায় কলাবাগানে শুরু করে আট ঘণ্টার মধ্যে প্রথম দিনের বর্জ্য অপসারণের লক্ষ্য নির্ধারণ করেছে।
ডিএনসিসি জানিয়েছে, আজ দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ১ হাজার ৫২টি ট্রিপের মাধ্যমে মোট ৪ হাজার ৫৯৮ দশমিক ৪৩ টন বর্জ্য অপসারণ করা হয়েছে।

জামালপুরের ইসলামপুরে কোরবানি গরুর মাংস খাওয়ার সময় গলায় আটকে ইয়াসিন মিয়া (১২) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার গাইবান্ধা ইউনিয়নের পোড়ারচর নয়াপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
৩ ঘণ্টা আগে
গোপালগঞ্জে বাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত বাগেরহাটের চিতলমারী উপজেলার দুই তরুণ শোয়াইব শেখ এবং শয়ন ঢালীর দাফন ও শেষকৃত্য সম্পন্ন হয়েছে।
৪ ঘণ্টা আগে
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচজনের মধ্যে পিরোজপুরের নাজিরপুর উপজেলার একই পরিবারের তিন সদস্য রয়েছে। তাদের বাড়ি নাজিরপুর উপজেলার কলারদোয়ানিয়া ইউনিয়নে। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে শহরতলির বেদগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
৫ ঘণ্টা আগে
মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বাস থেকে পড়ে সাত্তার হাওলাদার (৫৫) নামের এক যাত্রী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (২৮ মে) দুপুরের পর এক্সপ্রেসওয়ের পদ্মা সেতু-সংলগ্ন সীমানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
৮ ঘণ্টা আগে