
রাজধানীর কাফরুলে মাদক কারবারে বাধা দেওয়ার জেরে মোটরসাইকেল আরোহী এক যুবকের মাথায় ইট নিক্ষেপের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই ঘটনায় জড়িত আরও দুই আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলিয়ে যাচ্ছে তারা।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. পারভেজ (৩০) ও আনোয়ার হোসেন বাবু (৩২)। পলাতক অপর দুই আসামি হলেন মো. ফয়সাল ওরফে কালু এবং আমিন।
আজ শুক্রবার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মিরপুর বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মোস্তাক সরকার। তিনি জানান, গত মঙ্গলবার রাত ১টা ২০ মিনিটের দিকে কাফরুল থানার পূর্ব শেওড়াপাড়া বাসস্ট্যান্ডের প্রায় ১০০ গজ পূর্বে ইব্রাহিমপুর পাকা সড়কে এই হামলার ঘটনা ঘটে। মোটরসাইকেলে করে বাসায় ফেরার পথে রাফি নামের ওই যুবকের ওপর পূর্বপরিকল্পিতভাবে হামলা চালানো হয়। পূর্বশত্রুতার জেরে দুর্বৃত্তরা তাঁর মাথার ডান পাশে সজোরে ইট নিক্ষেপ করে। এতে তিনি গুরুতর আহত হয়ে মোটরসাইকেলসহ সড়কে ছিটকে পড়েন।

মোস্তাক সরকার বলেন, ঘটনার পর হামলাকারীরা বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। তারা আহত রাফিকে একটি অটোরিকশায় তুলে ঘটনাস্থল থেকে সরিয়ে নেয়। পুরো ঘটনাটি সিসিটিভি ফুটেজে ধরা পড়ে, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। এই ঘটনায় আহত রাফির চাচা নুর হোসেন বাদী হয়ে কাফরুল থানায় হত্যাচেষ্টার মামলা দায়ের করেন।
পুলিশের এই কর্মকর্তা জানান, ভিডিও ফুটেজ ও প্রযুক্তিগত তথ্য বিশ্লেষণ করে ঘটনার সঙ্গে জড়িত চারজনকে শনাক্ত করা হয়। তদন্তের ধারাবাহিকতায় বৃহস্পতিবার ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে প্রধান অভিযুক্ত পারভেজকে গ্রেপ্তার করা হয়। একই সময়ে রাজধানীর ইব্রাহিমপুর এলাকা থেকে আনোয়ার হোসেন বাবুকে গ্রেপ্তার করে পুলিশ। এ ছাড়া ঘটনাস্থলের কাছে থেকে পরিত্যক্ত অবস্থায় ভুক্তভোগীর মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
হামলার কারণ সম্পর্কে ডিএমপির এই কর্মকর্তা বলেন, একসময় পারভেজ ভুক্তভোগী রাফির বাসায় ভাড়াটিয়া হিসেবে থাকতেন। সেই সূত্রে তাঁদের মধ্যে পরিচয় ছিল। পরে পারভেজ ও তাঁর সহযোগীরা এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িয়ে পড়লে রাফি তাতে বাধা দেন। এ নিয়ে তাঁদের মধ্যে বিরোধ হয়। ঘটনার আগের দিন সন্ধ্যায় রাফির সঙ্গে পারভেজ ও কালুর কথা-কাটাকাটি হয় এবং তাঁরা তাঁকে দেখে নেওয়ার হুমকি দেন।
পুলিশের ভাষ্য অনুযায়ী, পরিকল্পনা অনুযায়ী পরদিন রাত ১টার দিকে পারভেজ, কালু, বাবু ও আমিন পূর্ব শেওড়াপাড়ায় অবস্থান নেন। রাফি মোটরসাইকেল নিয়ে সেখানে পৌঁছালে আমিন তাঁর গতিরোধের চেষ্টা করেন। মোটরসাইকেল না থামিয়ে চলে যাওয়ার সময় পারভেজ ইট ছুড়ে তাঁর মাথায় আঘাত করেন।
ডিসি মোস্তাক সরকার বলেন, ঘটনার পর আসামিরা ঘটনাটিকে দুর্ঘটনা হিসেবে প্রচারের চেষ্টা করেন। তাঁরা আশপাশের লোকজনকে বলেন, ওপর থেকে ইট পড়ে রাফি আহত হয়েছেন। পরে আহত রাফিকে অটোরিকশায় তুলে ইব্রাহিমপুর এলাকার একটি নির্জন স্থানে ফেলে রেখে পালিয়ে যান।
পুলিশ জানায়, প্রধান অভিযুক্ত পারভেজ ও পলাতক ফয়সাল ওরফে কালুর বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। পলাতক দুই আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

বিজিবির লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের মিডিয়া সেল জানায়, হাতীবান্ধার আমঝোল সীমান্তের ৯০৬/৮ এস পিলার-সংলগ্ন এলাকায় শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে ১০-১২ জনকে বহন করা একটি গাড়ি দাঁড়ায়। ওই গাড়িতে থাকা লোকদের সীমান্তের কাঁটাতারের বেড়ার গেট পার করে বাংলাদেশের দিকে ঠেলে দেন বিএসএফ...
৩৯ মিনিট আগে
রংপুর জেলা এনসিপির আহ্বায়ক আল মামুন এর আগে জাতীয় পার্টির ছাত্রসংগঠন ছাত্রসমাজের কেন্দ্রীয় সভাপতি ছিলেন। জুলাই আন্দোলনের পর তিনি এনসিপিতে যোগ দিয়েছেন বলেও দাবি করেন। বর্তমানে জাতীয় পার্টির নেতা-কর্মীদের দলে এনে নেতৃত্বে প্রভাব বিস্তারের চেষ্টা চলছে বলে অভিযোগ করেন রিফাতুজ্জামান লাবু...
২ ঘণ্টা আগে
মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের অংশগ্রহণে একটি প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। খেলায় ৩-১ গোলের ব্যবধানে জয় পেয়েছে আর্জেন্টিনা দল। ব্যতিক্রমী এই আয়োজন ঘিরে এলাকায় ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
২ ঘণ্টা আগে
শেরপুরে কিশোর গ্যাংয়ের হামলায় নিহত পলিটেকনিক শিক্ষার্থী আল মুহতাছিম সাইফের হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ করেছেন এলাকাবাসী।
২ ঘণ্টা আগে