Ajker Patrika

রাজধানীর ‎মিরপুরে ৭ বছরের শিশুকে হত্যা

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ১৯ মে ২০২৬, ১৫: ৫৪
রাজধানীর ‎মিরপুরে ৭ বছরের শিশুকে হত্যা
প্রতীকী ছবি

রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায় সাত বছর বয়সী এক শিশুকে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সকালে পল্লবীর সেকশন-১১ এলাকায় এই ঘটনা ঘটে।

শিশুটির নাম লামিসা। সে আব্দুল হান্নান মোল্লার মেয়ে। তাঁরা পল্লবীর সেকশন-১১-এর বি ব্লকের ৭ নম্বর রোডের একটি বাসায় বসবাস করেন।

‎পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়া সোহেল রানা (৩২) নামের এক ব্যক্তির বিরুদ্ধে শিশুটিকে ধারালো অস্ত্র দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে অভিযুক্ত সোহেল পলাতক। ‎

‎খবর পেয়ে পল্লবী থানা-পুলিশ, সিআইডি ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেন।

‎পল্লবী থানার পরিদর্শক (তদন্ত) এমদাদুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘সকালে একটি শিশুকে হত্যার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। সোহেল রানা নামের এক ব্যক্তি এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে কী কারণে এই ঘটনা ঘটেছে, তা এখনো নিশ্চিত নয়। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।’ অভিযুক্ত সোহেলকে গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত