রাজধানীর শাহবাগ স্টেশনে মেট্রোরেলের লাইনে একটি বিড়াল ঢুকে পড়ায় নিরাপত্তাজনিত কারণে ২২ মিনিট ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। আজ শনিবার শাহবাগ স্টেশনে এ ঘটনা ঘটে বলে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) সূত্র জানিয়েছে।
ডিএমটিসিএল জানায়, সকাল ১১টা ৫০ মিনিটে মেট্রোরেল লাইনে বিড়ালটি ঢুকে পড়ে। এ কারণে নিরাপত্তার স্বার্থে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। পরে বিড়ালটিকে উদ্ধার করার পর দুপুর ১২টা ১২ মিনিটে মেট্রোরেল চলাচল স্বাভাবিক করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)-এর মহাব্যবস্থাপক (অপারেশন) (অতিরিক্ত দায়িত্ব) মৃণাল কান্তি বনিক আজকের পত্রিকাকে বলেন, ‘শাহবাগ স্টেশনে মেট্রোরেল লাইনে একটি বিড়াল ঢুকে পড়ার কারণে কিছু সময় ট্রেন চলাচল বন্ধ ছিল। পরে বিড়ালটি উদ্ধার করা হয়েছে এবং ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।’
মেট্রোরেল চলাচল বন্ধ থাকার সময়ে বিভিন্ন স্টেশনে যাত্রীদের দীর্ঘক্ষণ অপেক্ষা করতে দেখা যায়। পরে অনেক যাত্রী বিকল্প পরিবহন ব্যবহারের জন্য স্টেশন ত্যাগ করেন। এ সময় নতুন কোনো যাত্রীকে স্টেশনে প্রবেশ করতে দেওয়া হয়নি।

জনবান্ধব ও সৃজনশীল বাজেট হওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে কুড়িগ্রামের উলিপুরে স্বাগত মিছিল করেছে ছাত্রদল। শনিবার (১৩ জুন) বিকেলে উপজেলা ও পৌর ছাত্রদলের আয়োজনে দলীয় কার্যালয় থেকে মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে গবামোড়ে মিলিত হয়...
৮ মিনিট আগে
প্রথম বিয়ের তথ্য গোপন রেখে দ্বিতীয় বিয়ে করতে যান সাব্বির আহমেদ সাদান (২৮) নামের এক ছাত্রদল নেতা। বিষয়টি কনের বাবাকে কল করে জানান প্রথম স্ত্রী। এমন খবরে ক্ষিপ্ত হন কনেপক্ষের লোকজন। তাঁরা ছাত্রদল নেতাসহ বরযাত্রীদের আটকে রাখেন। পরে কয়েক দফা আলোচনা করে শেষে পাঁচ লাখ টাকা জরিমানা দিয়ে ছাড়া...
১১ মিনিট আগে
ঢাকার সাভারে বিশেষ অভিযান চালিয়ে ৪০ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মাইক্রোবাসও জব্দ করা হয়। শুক্রবার গভীর রাতে ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
২১ মিনিট আগে
বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আজ শনিবার ঝটিকা পরিদর্শনে গিয়ে নৌ পরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এমরানুর রহমানকে কর্মস্থলে না পেয়ে ক্ষোভ প্রকাশ করেন। হাসপাতালের সেবা, প্রশাসনিক কার্যক্রম ও চিকিৎসকদের অনুপস্থিতি নিয়েও অসন্তোষ জানান তিনি।
২৬ মিনিট আগে