
দেশে সড়ক দুর্ঘটনা কমাতে সরকার ও সামাজিক সংগঠনের সমন্বয়ের উদ্যোগ নিচ্ছে সরকার। এ লক্ষ্যে আজ রোববার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম সচিবালয়ে তাঁর দপ্তরে নিরাপদ সড়ক চাই (নিসচা) প্রতিনিধিদলের সঙ্গে আলোচনা করেছেন। বৈঠকে দেশের সড়ক নিরাপত্তা পরিস্থিতি, দুর্ঘটনা হ্রাসে করণীয় এবং জনসচেতনতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
মন্ত্রী জানান, সড়ক দুর্ঘটনা রোধে সরকার ইতিমধ্যে বহুমাত্রিক পদক্ষেপ নিয়েছে। সড়ক অবকাঠামো উন্নয়ন, মহাসড়কে আধুনিক ট্রাফিক ব্যবস্থাপনা চালু, চালকদের প্রশিক্ষণ জোরদার এবং আইন প্রয়োগের মাধ্যমে দুর্ঘটনা কমাতে কাজ চলছে।
সেতুমন্ত্রী বলেন, নিরাপদ সড়ক নিশ্চিত করতে শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয়; নাগরিক সচেতনতা ও সামাজিক আন্দোলনও সমান গুরুত্বপূর্ণ। শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক সচেতনতা কার্যক্রম, গণমাধ্যমে প্রচারণা এবং সামাজিক সংগঠনের সম্পৃক্ততা বাড়ানোর ওপরও গুরুত্ব দেন তিনি। এ সময় নিসচার দীর্ঘদিনের সচেতনতামূলক কার্যক্রমের প্রশংসা করেন মন্ত্রী।
এ দিকে নিসচা প্রতিনিধি দল সরকারের চলমান উদ্যোগকে ইতিবাচক উল্লেখ করে সড়ক নিরাপত্তা আরও জোরদারে কয়েকটি প্রস্তাব তুলে ধরে। তারা মহাসড়কে গতিনিয়ন্ত্রণ নিশ্চিত করা, ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে অভিযান জোরদার, চালকদের প্রশিক্ষণের মানোন্নয়ন এবং শিক্ষাপ্রতিষ্ঠানে সড়ক নিরাপত্তা শিক্ষা বাধ্যতামূলক করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি দুর্ঘটনা প্রবণ স্থান চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া এবং সমন্বিত জনসচেতনতা কার্যক্রম বাড়ানোর আহ্বান জানান।
প্রতিনিধিদলের প্রস্তাবগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দিয়ে মন্ত্রী বলেন, সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হবে। তিনি আশা প্রকাশ করেন, সবাই মিলে কাজ করলে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে এনে দুর্ঘটনা উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব।

ক্ষুদ্র নৃগোষ্ঠী চাকমা, মারমা, ত্রিপুরা ও তঞ্চঙ্গ্যাদের তিন দিনব্যাপী প্রধান সামাজিক উৎসব ‘বিজু-সাংগ্রাই-বৈসু’র প্রথম দিন গতকাল রোববার উদ্যাপিত হয়েছে ‘ফুল বিজু’। এদিন ভোরের স্নিগ্ধ আলো ফোটার আগেই রাঙামাটির কাপ্তাই হ্রদ, খাগড়াছড়ির চেঙ্গী ও বান্দরবানের সাঙ্গু নদের তীর জেগে ওঠে এক অনন্য রূপে।
৭ মিনিট আগে
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নোয়াখালী জেলা কার্যালয়ে নিয়মিত কর্মকর্তা ও পর্যাপ্ত জনবল নিয়োগের দাবিতে মানববন্ধন করেছে কনশাস কনজ্যুমারস সোসাইটি (সিসিএস)। পরে এ বিষয়ে জেলা প্রশাসকের মাধ্যমে বাণিজ্যমন্ত্রীর কাছে একটি স্মারকলিপি দেওয়া হয়।
১৪ মিনিট আগে
মুন্সিগঞ্জ সদর উপজেলায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপি গ্যাস সিলিন্ডার বিক্রির অপরাধে দুটি ব্যবসাপ্রতিষ্ঠানকে মোট ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রোববার (১২ এপ্রিল) দুপুর সাড়ে ১২টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত সদর উপজেলার বিভিন্ন এলাকায়
১৭ মিনিট আগে
পাবনা জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম, তাঁর ভাইসহ তাঁদের সহযোগীদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ উঠেছে। এক ব্যবসায়ীসহ দুজনের কাছ থেকে তাঁরা ৩০ লাখ টাকা চাঁদা দাবি করেছেন উল্লেখ করে সম্প্রতি পাবনা সদর থানায় মামলা করার জন্য পৃথক দুটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
৩১ মিনিট আগে