
রাজধানীর নিউমার্কেট এলাকায় দুর্বৃত্তের গুলিতে নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তাঁর নাম খন্দকার নাঈম আহমেদ টিটন। তিনি পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী এবং আরেক শীর্ষ সন্ত্রাসী ইমনের স্ত্রীর বড় ভাই। ইমনের এককালের সহযোগী টিটন।
আজ মঙ্গলবার রাত সোয়া ১০টার দিকে পিবিআই ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তাঁর পরিচয় নিশ্চিত করে।
নিহত টিটনের বাবার নাম কে এম ফকরুদ্দিন ও মায়ের নাম আকলিমা বেগম। তাঁর বর্তমান ঠিকানা হাজারীবাগ থানার জিগাতলার সুলতানগঞ্জ এলাকায়।
নিউমার্কেট থানার উপপরিদর্শক (এসআই) শাহাদৎ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা হয়েছে। তাঁর বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানার চেষ্টা চলছে।
এর আগে, আজ রাত ৮টার দিকে নিউমার্কেট এলাকায় দুর্বৃত্তরা তাঁকে গুলি করে। মুমূর্ষু অবস্থায় কয়েকজন তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে রাত সাড়ে ৮টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জানা গেছে, খন্দকার নাঈম আহমেদ টিটন দীর্ঘ কারাবাসের পর ২০২৪ সালের ৫ আগস্টের পটপরিবর্তনের পর জামিনে মুক্ত হন। তিনি রায়েরবাজার ও মোহাম্মদপুর এলাকায় চাঁদাবাজি, টেন্ডারবাজি এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। জামিনে মুক্তির পর আদালতে হাজিরা না দিয়ে পলাতক ছিলেন তিনি।

মৌলভীবাজারে গত দুই দিনের কালবৈশাখীর তাণ্ডবে বিদ্যুতের ব্যাপক ক্ষতি হয়েছে। ঝড়ে জেলার বিভিন্ন উপজেলায় গাছ ও বাঁশ পড়ে ৪১টি খুঁটি ভেঙে গেছে এবং ৫৩১ স্থানে বিদ্যুতের তার ছিঁড়ে গেছে। এতে জেলার বেশির ভাগ গ্রাহক বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছেন। ঝড়ের এক দিন পরেও প্রায় ৩৫ হাজার গ্রাহক বিদ্যুৎহীন রয়েছেন।
১৫ মিনিট আগে
বুধবার (২৯ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় নওগাঁ সদর মডেল থানায় এক সংবাদ সম্মেলনে এ কথা জানান পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। এর আগে ভোরে সদর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের সাহাপুর এলাকার শহিদুলের স মিলের সামনে থেকে তাদের আটক করা হয়।
২১ মিনিট আগে
টিটন হত্যার ঘটনায় ডিএমপির নিউমার্কেট থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। আজ বুধবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় এই মামলা দায়ের করেন টিটনের বড় ভাই খন্দকার সাঈদ আক্তার রিপন। দুপুরে আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেন নিউমার্কেট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আইয়ুব।
১ ঘণ্টা আগে
জুলাই গণ-অভ্যুত্থানের সময় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা থেকে লুট হওয়া একটি পিস্তল ও শটগানের একটি গুলি উদ্ধার করেছে র্যাব-১১। মঙ্গলবার (২৮ এপ্রিল) দিবাগত রাত দেড়টার দিকে সিদ্ধিরগঞ্জের নাসিক ৪ নম্বর ওয়ার্ডের ওয়াপদা কলোনি এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় এসব অস্ত্র উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে