ঢাকা: রাজধানী থেকে আব্দুল্লাহপুর হয়ে যেতে হয় বিরুলিয়া। প্রধান সড়কের পাশেই ঢাকা বোট ক্লাবের অবস্থান। গত ৯ জুন দিবাগত রাতে এই ক্লাবেই নির্যাতনের শিকার হন বলে অভিযোগ করেছেন জনপ্রিয় নায়িকা পরীমণি। বিষয়টি নিয়ে ফেসবুক স্ট্যাটাস দেওয়ার পর গতকাল রোববার দিবাগত রাতে সংবাদ সম্মেলনে নাম উল্লেখের পরই আলোচনায় এসেছে শৌখিনদের এই ক্লাব।
আজ সোমবার সকাল থেকেই গণমাধ্যমের চোখ ক্লাবের দরজায়। যদিও ক্লাব এখন তালাবদ্ধ। কোনো নোটিশ ছাড়াই ক্লাব বন্ধ হওয়ায়, ফিরে গেছেন বোটিং করতে আসা সদস্যরা। আইনশৃঙ্খলা বাহিনী ছাড়া ভেতরে সবার প্রবেশ নিষেধ। যাঁরা ক্লাবে আসছেন তাঁদের সবাইকে এ তথ্য দিচ্ছেন ক্লাবের সিকিউরিটি সুপারভাইজার হৃদয়।
ধীরে ধীরে ক্লাবের সামনে গণমাধ্যম কর্মীদের ভিড় বাড়তে থাকে। দুপুর দেড়টার দিকে কথা বলতে আসেন ক্লাবের বর্তমান নির্বাহী কমিটির সদস্য বখতিয়ার আহমেদ খান। তিনি সাংবাদিকদের বলেন, ‘এমন একটি ঘটনা আমরা কখনোই আশা করি নাই। পরীমণি একজন সম্মানিত অভিনেত্রী।’ সে রাতের ঘটনায় দুঃখ প্রকাশ করে তিনি বলেন, ‘অভিযোগ প্রমাণিত হলে, নাসির উদ্দিন মাহমুদের বিরুদ্ধে ক্লাবের নিয়ম অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। এরই মধ্যে তদন্ত শুরু করা হয়েছে। এ ঘটনার যাতে পুনরাবৃত্তি না ঘটে সে বিষয়ে আরও সতর্ক ব্যবস্থা গ্রহণ করা হবে।’
তবে ৯ জুন ঘটনার দিন রাত ১১টায় ক্লাব বন্ধের নিয়ম থাকলেও গভীর রাতে নাসির উদ্দিনসহ আরও লোকজনের অবস্থানের কারণ জানতে চাইলে সদুত্তর দিতে পারেননি বখতিয়ার আহমেদ। সিসি ক্যামেরায় কী দেখা গেছে, জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি এখন পুলিশের তত্ত্বাবধানে আছে।

গাজীপুর সাফারি পার্ক থেকে চুরি হওয়া বিপন্ন প্রজাতির তিনটি রিংটেইল লেমুরের দুটিকে ভারতের গুজরাটে পাওয়া গেছে। শীর্ষ ধনকুবের অনন্ত আম্বানির বন্য প্রাণী উদ্ধার ও সংরক্ষণ প্রকল্প ‘বনতারা’য় রয়েছে প্রাণী দুটি। একাধিক হাত ঘুরে লেমুর দুটি সেখানে প্রায় ৪৮ লাখ রুপিতে বিক্রি হয়েছে বলে তদন্তে তথ্য পেয়েছে
১৮ দিন আগে
ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিমকে বিদেশ যাওয়ার অনুমতি দিয়ে নিম্ন আদালতের দেওয়া আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে রিভিশন আবেদনের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার দুদকের প্রধান কার্যালয়ে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে কমিশনের জনসংযোগ বিভাগের উপপরিচালক মো. আকতারুল ইসলাম এ তথ্য জানান।
১৮ দিন আগে
ফিশিং লিংকের মাধ্যমে সফটওয়্যার আপডেটের প্রলোভন দেখিয়ে মোবাইল ফোনের নিয়ন্ত্রণ নেওয়ার পর ব্যাংক হিসাব থেকে প্রায় ৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগে প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
২৩ দিন আগে
একটি জুয়ার ওয়েবসাইট বন্ধ হয়, কিছুদিন পর একই ধরনের আরেকটি সাইট হাজির। একটি অ্যাপ সরিয়ে দেওয়া হলে নতুন নামে আবার চালু হয় কার্যক্রম। এভাবে প্রতিদিন গড়ে ৩০ থেকে ৩৫টি জুয়ার সাইট খোলা হয়। প্রযুক্তির এই ফাঁক গলে দেশে ক্রমেই বিস্তৃত হচ্ছে অনলাইন জুয়া।
১৬ আগস্ট ২০২৬