
রাজধানীর বাড্ডা এলাকায় অপহরণের শিকার এক মাদ্রাসাছাত্রকে জামালপুর থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত মাদ্রাসার প্রাক্তন শিক্ষক আবু রায়হানকে (২৩) আটক করা হয়েছে। গতকাল মঙ্গলবার জামালপুর জেলার মাদারগঞ্জ থানার জাঙ্গালিয়া বাজার এলাকা থেকে তাঁকে আটক করে বাড্ডা থানা পুলিশ। একই সঙ্গে মুক্তিপণ হিসেবে আদায় করা ১ লাখ ৫ হাজার টাকাও উদ্ধার করা হয়েছে।
গতকাল মঙ্গলবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় ডিএমপি।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১১ মে বিকেলে উত্তর বাড্ডার সাতারকুল রোড এলাকায় অবস্থিত আব্দুল্লাহবাগ মাদ্রাসাতুল ইসলাহ আল আরাবিয়ায় পড়তে যাওয়ার পথে ১০ বছর বয়সী ছাত্র নাসিরুজ্জামান নিরব অপহরণের শিকার হয়। অভিযোগ রয়েছে, মাদ্রাসাটির প্রাক্তন শিক্ষক আবু রায়হান তাঁকে অপহরণ করে পরিবারের কাছ থেকে মুক্তিপণ আদায় করেন।
ঘটনার পর বাড্ডা থানার আভিযানিক দল ঘটনাস্থল পরিদর্শন করে এবং আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করে। পাশাপাশি সোর্স তথ্য ও প্রযুক্তির সহায়তায় মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে অভিযুক্তের অবস্থান শনাক্ত করা হয়। পরে মঙ্গলবার জামালপুর জেলার মাদারগঞ্জ থানার জাঙ্গালিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে আবু রায়হানকে গ্রেপ্তার করা হয়। একই সময়ে অপহৃত নিরবকে সুস্থ অবস্থায় উদ্ধার এবং মুক্তিপণের টাকা উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া শিশুকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় বেওয়ারিশ কুকুরের কামড়ে চিকিৎসা নেওয়ার পরও একে একে পাঁচজনের মৃত্যুর ঘটনায় চিকিৎসা ব্যবস্থাপনায় কোনো ঘাটতি ছিল কি না তা তদন্তে নেমেছে স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষজ্ঞ দল।
১৬ মিনিট আগে
রাজশাহীর বাঘা উপজেলার পদ্মার চরাঞ্চলে গুলিবিদ্ধ হয়ে নিখোঁজ স্বপন ব্যাপারীর (৪০) ৩৪ ঘণ্টা পার হলেও এখনো সন্ধান মেলেনি। ঘটনাস্থলে রক্তের আলামত পাওয়ায় স্থানীয়দের ধারণা, গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে দুর্বৃত্তরা তুলে নিয়ে যেতে পারে। এ ঘটনায় পুরো চরাঞ্চলে চরম আতঙ্ক বিরাজ করছে।
১৯ মিনিট আগে
মেহেরপুর জেলার গাংনী উপজেলার মটমুড়া ইউনিয়নের চরগোয়াল গ্রামে একটি বাড়ির গেটে ককটেল সদৃশ বস্তু ও একটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাতের কোনো একসময় দুর্বৃত্তরা এসব রেখে যায় বলে ধারণা করা হচ্ছে।
২৭ মিনিট আগে
পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে যাত্রী ও যানবাহন পারাপার নির্বিঘ্ন করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ঈদে বাড়ি ফেরা মানুষের চাপ সামাল দিতে এই রুটে ১৭টি ফেরি ও ২০টি লঞ্চ চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার (১৯ মে) রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত...
২ ঘণ্টা আগে