
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ২০১৯ সালে পরিচয় এবং প্রেম। পরিবারের অমতে ২০২০ সালের অক্টোবরে বিয়ে করেন জান্নাতুল নাঈম ও রেজাউল। তবে রেজাউলের একাধিক সম্পর্কের জেরে তৈরি হয় সন্দেহ, শুরু হয় মনোমালিন্য ও বাগ্বিতণ্ডা। এরই জেরে হত্যার পরিকল্পনা করেন ঘাতক স্বামী।
সদ্য এমবিবিএস পাস করা চিকিৎসক স্ত্রী জান্নাতুল নাঈম সিদ্দিকাকে হত্যার জন্য বেশ কদিন ধরেই ব্যাগে ধারালো অস্ত্র বহন করছিলেন রেজাউল। আজ ১২ আগস্ট জান্নাতুল নাঈমের জন্মদিন উদ্যাপন করার কথা বলে গত ১০ আগস্ট পান্থপথের ‘ফ্যামিলি অ্যাপার্টমেন্ট’ নামে একটি আবাসিক হোটেলে নিয়ে যান। সেখানে কথা-কাটাকাটি, বাগ্বিতণ্ডা ও ধস্তাধস্তির একপর্যায়ে ধারালো ছুরি দিয়ে আঘাত ও গলা কেটে মৃত্যু নিশ্চিত করেন। এরপর স্ত্রীর মোবাইল ফোন নিয়ে দরজার বাইরে থেকে বন্ধ করে ঢাকা থেকে চট্টগ্রামে গিয়ে আত্মগোপন করেন রেজাউল।
রাজধানীর পান্থপথের একটি আবাসিক হোটেল থেকে গলাকাটা অবস্থায় নারী চিকিৎসকের মরদেহ উদ্ধারের ঘটনায় অভিযুক্ত স্বামী রেজাউলকে চট্টগ্রামের মুরাদপুর থেকে গ্রেপ্তারের পর এসব তথ্য জানিয়েছে র্যাব।
আজ শুক্রবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, রাজধানীর পান্থপথে অবস্থিত ফ্যামিলি সার্ভিস অ্যাপার্টমেন্ট নামক আবাসিক হোটেল থেকে নারী চিকিৎসকের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। সুরতহাল প্রতিবেদন অনুযায়ী, শরীরের বিভিন্ন স্থানে আঘাত ও জখমের চিহ্ন ছিল। হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে রাজধানীর কলাবাগান থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
গত রাতে র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা, র্যাব-২ এবং র্যাব-৭-এর যৌথ অভিযানে চট্টগ্রামের মুরাদপুর এলাকা থেকে আসামি রেজাউল করিম রেজাকে (৩১) গ্রেপ্তার করা হয়। এ ছাড়া হত্যাকাণ্ডের সময় পরিহিত রেজার রক্তমাখা গেঞ্জি, মোবাইল ফোন ও ব্যবহৃত ব্যাগ এবং ভিকটিমের ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার রেজা হত্যায় নিজের সংশ্লিষ্টতার দায় স্বীকার করেছেন।
জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তার রেজাউল একটি বেসরকারি প্রতিষ্ঠানে সিনিয়র এক্সিকিউটিভ হিসেবে কর্মরত ছিলেন। ২০১৯ সালে সামাজিক যোগাযোগমাধ্যমে চিকিৎসক জান্নাতুল নাঈমের সঙ্গে পরিচয় ও প্রেম। ২০২০ সালের অক্টোবরে বিয়ে করেন তাঁরা।
গত ১০ আগস্ট স্ত্রী জান্নাতুল নাঈমের জন্মদিন উদ্যাপনের কথা বলে পান্থপথের ফ্যামিলি অ্যাপার্টমেন্ট নামে একটি আবাসিক হোটেল নিয়ে যান। সেখানে অবস্থানকালে কথা-কাটাকাটি, বাগ্বিতণ্ডা ও ধস্তাধস্তি হয়। এ সময় রেজা তাঁর ব্যাগ থেকে ধারালো ছুরি বের করে ভিকটিমের শরীরের বিভিন্ন স্থানে আঘাত ও গলা কেটে মৃত্যু নিশ্চিত করেন। এরপর রক্তমাখা কাপড় পরিবর্তন করে গোসল করে ভিকটিমের মোবাইল ফোন নিয়ে হোটেলরুমের দরজা বাইরে থেকে বন্ধ করে বেরিয়ে যান।
জিজ্ঞাসাবাদে রেজা আরও জানান, হোটেল থেকে বেরিয়ে প্রথমে মালিবাগে নিজের বাসায় যান। বাসা থেকে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে একটি হাসপাতালে গিয়ে নিজের হাতের ক্ষতস্থান সেলাই করান এবং প্রাথমিক চিকিৎসা নেন। পরে আরামবাগ বাসস্ট্যান্ড থেকে বাসযোগে চট্টগ্রামে গিয়ে মুরাদপুরে আত্মগোপন করেন। কীভাবে এই হত্যাকাণ্ড থেকে বাঁচতে পারেন, সে জন্য একজন আইনজীবীর সঙ্গে যোগাযোগও করেন। এর মধ্যেই র্যাবের অভিযানে গ্রেপ্তার হন রেজা। তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিমকে বিদেশ যাওয়ার অনুমতি দিয়ে নিম্ন আদালতের দেওয়া আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে রিভিশন আবেদনের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার দুদকের প্রধান কার্যালয়ে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে কমিশনের জনসংযোগ বিভাগের উপপরিচালক মো. আকতারুল ইসলাম এ তথ্য জানান।
৫ দিন আগে
ফিশিং লিংকের মাধ্যমে সফটওয়্যার আপডেটের প্রলোভন দেখিয়ে মোবাইল ফোনের নিয়ন্ত্রণ নেওয়ার পর ব্যাংক হিসাব থেকে প্রায় ৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগে প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
১০ দিন আগে
একটি জুয়ার ওয়েবসাইট বন্ধ হয়, কিছুদিন পর একই ধরনের আরেকটি সাইট হাজির। একটি অ্যাপ সরিয়ে দেওয়া হলে নতুন নামে আবার চালু হয় কার্যক্রম। এভাবে প্রতিদিন গড়ে ৩০ থেকে ৩৫টি জুয়ার সাইট খোলা হয়। প্রযুক্তির এই ফাঁক গলে দেশে ক্রমেই বিস্তৃত হচ্ছে অনলাইন জুয়া।
১৬ আগস্ট ২০২৬
রাজধানীর মিরপুর-১৩ এলাকার শেরে বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেটের সামনে গতকাল শুক্রবার দুর্বৃত্তদের ছোড়া গুলিতে যুবদলের এক কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় এক পথচারীও গুলিবিদ্ধ হয়েছেন। গত মঙ্গলবার রাজারবাগ বাজারে পানির পাম্পসংলগ্ন একটি মুদি দোকানের সামনে বিএনপি কর্মী মো. পলাশকে প্রকাশ্যে কুপিয়ে....
২৫ জুলাই ২০২৬