রাজধানীর পান্থপথের একটি আবাসিক হোটেল থেকে সদ্য এমবিবিএস পাস জান্নাতুল নাঈম সিদ্দীক (২৭) নামের এক নারী চিকিৎসকের গলাকাটা মরদেহ উদ্ধারের ঘটনায় ঘাতক রেজাউলকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম শহর থেকে ঘাতক রেজাউল করিম রেজাকে গ্রেপ্তার করে র্যাব-২।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
এর আগে গতকাল বুধবার রাতে গলাকাটা অবস্থায় জান্নাতুল নাঈমের মরদেহ উদ্ধার করে কলাবাগান থানা-পুলিশ।
এই ঘটনায় নিহতের বাবা অবসরপ্রাপ্ত চিকিৎসক শফিকুল ইসলাম একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় তিনি অভিযোগ করেছেন, প্রেমিক রেজাউল করিম রেজাই তাঁর মেয়েকে হত্যা করেছেন।
কলাবাগান থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘ফ্যামিলি সার্ভিস অ্যাপার্টমেন্ট নামের একটি আবাসিক হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে তাঁরা দুজন উঠেছিলেন। হোটেলটির চতুর্থ তলার ৩০৫ নম্বর কক্ষ থেকে গলাকাটা অবস্থায় জান্নাতুল নাঈমের মরদেহ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।’
জান্নাতুলের পরিবারের বরাত দিয়ে ওসি বলেন, এই নারী চিকিৎসক মগবাজার কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এমবিবিএস পাস করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গাইনি বিষয়ে একটি কোর্সে অধ্যয়নরত ছিলেন। নিহতের পরিবার জানিয়েছে, রেজাউল তাঁদের পূর্ব পরিচিত এবং দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল।
এ দিকে মরদেহ উদ্ধারের সময়ে সুরতহালে কলাবাগান থানার উপপরিদর্শক (এসআই) নার্গিস আক্তার উল্লেখ করেন, তার থুতনিতে, ঠোঁটে, গলায় সাড়ে ৮ ইঞ্চি, বাম কাঁধে দেড় ইঞ্চি, দুই বৃদ্ধাঙ্গুলিতে, বুকের মাঝখানে, পেটে ৬টা কাটা জখম রয়েছে। এ ছাড়া তার পিঠে একটি, বাম পায়ের হাঁটুর উপড়ে ছিলা ও হাঁটুর নিচে কাটা জখম রয়েছে।

অনলাইন জুয়ার মাধ্যমে প্রতারণামূলকভাবে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করে তা পাচার করার অভিযোগে গ্রেপ্তার ৬ চীনা নাগরিকসহ আটজনকে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদ রিমান্ডে নেওয়ার এ আদেশ দেন।
২ ঘণ্টা আগে
বিদেশে অর্থ পাচার রোধে সরকারের নানা পদক্ষেপের মধ্যেও অনলাইন জুয়া ও সাইবার প্রতারণার মাধ্যমে দেশি-বিদেশি চক্র সহজেই অর্থ পাচার করছে বলে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
৪ ঘণ্টা আগে
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। আজ বুধবার ঢাকার বিশেষ জজ আদালত-৫-এ মামলার বাদী দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক হাফিজুল ইসলাম সাক্ষ্য দেন।
১ দিন আগে
নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. হারুনুর রশিদ খান হত্যা মামলার অন্যতম আসামি আরিফ সরকারকে (৪০) ইন্টারপোলের রেড নোটিশের মাধ্যমে দুবাই থেকে গ্রেপ্তার করে দেশে ফিরিয়ে এনেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)...
৭ দিন আগে